সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে এক মঞ্চে দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সবই হলো শুধু নেতৃত্ব নির্বাচন ছাড়া

- Advertisement -
Single page 1st Paragraph

চরম অব্যবস্থাপনা-হট্টগোল-পাল্টাপাল্টি শ্লোগান- নেতাকর্মী সমর্থকদের মাঝে উত্তেজনা সবই হলো, হলোনা কেবল নতুন নেতৃত্ব বাছাইয়ের অনুষ্ঠানের আসল কাজটিই।নেতৃত্বের ঘোষণা দেওয়া হবে আগামী ১১ই অক্টোবর,এটি ঘোষনা করেই কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সম্মেলনস্থল ত্যাগ করেন।রাত নয়টায় একটি অন্তঃসারশূন্য সম্মেলনের হতাশাজনক অভিজ্ঞতা নিয়ে

ফিরে আসেন সংবাদকর্মী ও সমবেত কয়েক হাজার মানুষ।উপরের বর্নিত বাস্তবতা প্রদর্শিত হয়েছে গতকাল ৭ই অক্টোবর শুক্রবার বন্দর উপজেলার কল্যানদিস্থ পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত বন্দর ও কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিছুর রহমান টিপুর সভাপতিতে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ। বিকাল চারটায় শুরু হওয়া সম্মেলন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন,বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিমউদ্দীন প্রধান।কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শোয়েব মোহাম্মদ লিটনের সন্চালনায় দুই ইউনিয়নের এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সৈয়দ নাসিরউদ্দীন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এমএ সালাম ও একই কমিটির শ্রম বিষয়ক সম্পাদক মোকতার হোসেন।উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম কাসেম সহ দুই ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।বিভিন্ন বক্তার নাতিদীর্ঘ বক্তব্যের ফাঁকে নেতৃত্ব নির্ধারন নিয়ে দফায় দফায় বৈঠক করেন নেতৃস্থানীয়রা।কিন্তু সকল পদ প্রত্যাশীদের অনড় মনোভাব,সমর্থকদের শ্লোগান পাল্টা শ্লোগানে পরিবেশ উত্তপ্ত হবার আশংকা দেখা দিলে শেষ পর্যন্ত রাত নয়টায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সৈয়দ নাসিরউদ্দীন আগামী ১১ই অক্টোবর বন্দরও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতৃত্বের ঘোষনা দেওয়া হবে জানান।এরপরই সভার সভাপতি আনিসুর রহমান টিপু সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

ইমা

এই বিভাগের সব খবর

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রেবাবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে হজ ব্যবস্থাপনা...

সংবিধান অনুযায়ী গণভোট অধ্যাদেশ আইনে পরিণত করার প্রয়োজন ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক যে গণভোট, এই গণভোট সেই গণভোট নয়। অধ্যাদেশ অনুসারে আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন একই তারিখে...

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতা-কর্মীদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ (সদর) ও...

সর্বশেষ

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট...

সংবিধান অনুযায়ী গণভোট অধ্যাদেশ আইনে পরিণত করার প্রয়োজন ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক...

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতা-কর্মীদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার...

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে রাঙামাটিতে বৈসাবি উৎসব শুরু

জেলার কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৪টি...

বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো বিষু ও বিজু উৎসব

জেলার সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরাতন বছরকে...

আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে ইরান ও যুক্তরাষ্ট্র রোববার কোনো সমঝোতায়...