বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড চট্টগ্রাম বিভাগ আয়োজিত প্রধান শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত|
বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড চট্টগ্রাম বিভাগ আয়োজিত ৮ অক্টোবর প্রধান শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সাধারণ সভা চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক ড. মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার ফরিদুল আলম হোসাইনী, কিন্ডারগার্টেন টিভির চেয়ারম্যান লায়ন দিদারুল ইসলাম। উদ্বোধক ছিলেন সোসাইটির সভাপতি মো. আবু তালেব। প্রধান আলোচক ছিলেন মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী। অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর কমিটির আহ্বায়ক এস এম দিদারুল আলম, সাজ্জাদুল করিম খান, সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম মল্লিক, অধ্যক্ষ সৈয়দ হাফেজ আহমেদ ,মোঃ ফারুক হোসেন, মোঃ রুবেল শেখ সহ প্রমুখ।
প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম বলেন, শিক্ষা বিস্তারে প্রাইভেট স্কুল গুলোর ভূমিকা সরকারের পরিপূরক । তিনি গুনগত মান উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।
ইমা

