বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড ও থানা সম্মেলন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় আগামী ডিসেম্বর মাসের আগেই মহানগরের আওতাধীন সকল ওয়ার্ড ও থানা পর্যায়ে সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সাথে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে প্রতিটি ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় মহানগরের আওতাধীন ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড ও ১৫টি থানাকে সাংগঠনিকভাবে গতিশীল করতে বিগত ২০ ও ২১ জুন সার্কিট হাউজে অনুষ্ঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভার নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ লক্ষ্যে প্রতিটি ওয়ার্ড ও থানা পর্যায়ে সম্মেলন করার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।

মঙ্গলবার বিকেলে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, অনেক প্রতিকূলতা ও বিপর্যয় পেরিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নিজের ভিত্তিকে সুদৃঢ় করেছে। আমরা অনেক সংকট মোকাবেলা করে যে অবস্থানে আছি তা যেন আত্মকলহ ও বিবাদে বিলীন না হয়। তিনি আরো বলেন, কোনো ওয়ার্ডে কোনো বিতর্কিত ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়ে থাকলে তারা সদস্যপদ পাবে না। এ ধরনের কর্মকা- যাতে না ঘটে সে ব্যাপারে স্থানীয় নেতৃত্বকে অবশ্যই সতর্ক থাকতে হবে। নিজের বলয় ভারী করার জন্য অনুপ্রবেশকারীদের দুয়ার যদি কেউ খুলে দেয় তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগ জনগণের দল। তাই দলের গণভিত্তিই হলো আমাদের মূল শক্তি। এই শক্তিকে অধিকতরভাবে সুসংহত করতে হলে নিজেদের মধ্যে আত্মশুদ্ধির মাধ্যমে যা সত্য এবং অনিবার্য তাকে মেনে নেওয়ার মানসিকতা অর্জন করতে হবে। তিনি আরো বলেন, সদস্য অন্তর্ভূক্তি ও নবায়নে যারা ইতোপূর্বে বই নিয়েছিলেন সে সকল বইয়ের অর্ধেকাংশ আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে আমাদের কার্যালয়ে অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় যারা বই ও অর্ধেকাংশ জমা দেবেন না তাদেরকে নতুনভাবে সদস্য গ্রহণ ও নবায়ন বই দেয়া হবে না। সভায় আগামী ১১ সেপ্টেম্বর মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠানের তারিখ ও সময় নির্ধারিত হয়।

সভায় বক্তব্য রাখেন নগর কমিটির সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ ডলফিন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান শমসের, শেখ ইফতেখার সাইমুন চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, মো. হোসেন, হাজী জহুর আহমদ, জালাল উদ্দিন ইকবাল, জোবায়েরা নার্গিস খান প্রমুখ।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...