রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত এর বিশাল জশনে জুলুস

- Advertisement -
Single page 1st Paragraph

আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত খলিফায়ে দরবারে আ’লা হযরত হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ) বলেন, বিশ্বমানবতার মুক্তির দূত, ইসলামের শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (দ.)’র আগমনের মধ্য দিয়ে আরবের যত অন্ধকারচ্ছন্নতা, বর্বরতা এবং সকল প্রকার পৈশাচিকতা ও পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে সমাজে সাম্য ও মানবতা প্রতিষ্ঠিত হয়েছিল।

জাফতনগর সৈয়দ বাড়ী দরবার শরীফের শাহ্জাদা সৈয়দ হাসান উদ্দৌলা বলেন, বিশ্বশান্তি ও কল্যাণের পথই হল মহানবী (দ.)’র অনুপম শিক্ষা ও সামাজিক সংস্কারের মূল চেতনা। জগতে হিংসা-বিদ্বেষ, সন্ত্রাস, দুর্নীতি, শোষণ, বঞ্চনা, বৈষম্য ও বিভ্রান্তি দূরীভূত হয়ে মানব সমাজে শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনের মধ্য দিয়ে সর্বক্ষেত্রে মহানবী (দ.)’র জীবনাদর্শ বাস্তবায়িত হোক এটাই প্রত্যাশা।

বৃহস্পতিবা (৬ অক্টোবর) সকাল ৮টা হতে আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরীর (মু.জি.আ) এবং জাফতনগর সৈয়দ বাড়ী দরবার শরীফের শাহ্জাদা সৈয়দ হাসান উদ্দৌলার যৌথ নেতৃত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বিশাল জশ্নে জুলুসের পথসভায় বক্তাগণ এসব কথা বলেন । সহ¯্রাধিক বিভিন্ন গাড়ী নিয়ে জুলুসটি সকাল ৮ ঘটিকায় ধর্মপুর আজাদীবাজার থেকে শুরু হয়ে নানুপুর-চারালিয়াহাট-রাঙ্গামাটিয়া চৌমুহনী-বিবিরহাট-নাজিরহাট ঝংকার হয়ে হযরত গাউসুল আজম মাইজভান্ডার দরবার শরীফে এসে যিয়ারত, মুনাজাত এবং পীরে তরিক্বত শাহসূফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর (মু.জি.আ) এর মেহমানখানায় তাবারুক খাওয়ানোর মাধ্যমে পরিসমাপ্ত হয়। এতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি ইব্রাহিম আলকাদেরী, আল্লামা শফিউল আলম নেজামী, শাহজাদা কাযী আবুল ফোরকান হাশেমী, আলহাজ¦ কাজী মুহাম্মদ ফোরকান রেজা, হাফেজ মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, কাজী মুহাম্মদ জানে আলম বাবুল, প্রস্তুতি কমিটির আহবায়ক মাষ্টার জাফর মিয়া, সদস্য সচিব মাষ্টার সেকান্দর আলম চৌধুরী, আল্লামা ওমর ফারুক নঈমী, মাওলানা নুরুল আলম কাদেরী, মুহাম্মদ এনাম মাইজভান্ডারী, মাওলানা আলী আজম হাশেমী, মাস্টার সেকান্দর আলম, মাওলানা জাফর উদ্দীন কামালী, জামাল পাশা কন্ট্রাক্টর, মুহাম্মদ ফরিদুল আলম, ইউনুস কোম্পানি, মাওলানা আবুল হাশেম, শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাস্টার জাফর, শাহ্জাদা হাফেজ মাওলানা আবুন নূর মুহাম্মদ হাস্সান বিন নূরী, মাষ্টার আবু হানিফ রিপন, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ আমান উল্লাহ, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ রায়হান নূরী, মুহাম্মদ সাফওয়ান নূরী, মুহাম্মদ সিফাত, মুহাম্মদ সিরাজুল ইসলাম, মুহাম্মদ আব্দুশ শুক্কুর, মাষ্টার মুহাম্মদ সেলিম, মাওলানা এনাম, শেখ ফরিদ, সাইফুল্লাহ আরিফ, মাষ্টার আবসার, মুহাম্মদ সুমন প্রমুখ।

ইমা

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...