সোমবার, ২৯ জুন ২০২৬

নাগরিক সেবার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক: বিভাগীয় কমিশনার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন বলেছেন, নাগরিক সেবা প্রদান ও গ্রহণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক। বর্তমান সরকার জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর্যন্ত জন্ম-মৃত্যু নিবন্ধন তৈরির ফি বিনামূল্যে করে দিয়েছেন। আর এতে সাধারণ কর্মজীবী মানুষের কিছুটা হলেও উপকার হবে। সকলের নিবন্ধন সম্পন্ন হলে তাৎক্ষণিক যে কোনো সেবা প্রদান সহজ হবে। এজন্য সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করতে হবে। পাশাপাশি ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবদের সচেতন হতে হবে। শিশু জন্মের পরপরই জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। এতে করে একজন শিশু রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করতে পারবে।

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে বৃহস্পতিবার ৬ অক্টোবর  সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসন আয়োজিত ‘নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,একজন সচেতন নাগরিক হিসেবে প্রতিটি মানুষের উচিত জন্ম ও মৃত্যু নিবন্ধন করা। বাংলাদেশ প্রতিনিয়ত ডিজিটাল ও উন্নত হচ্ছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে প্রয়োজন উন্নত তথ্যপ্রযুক্তি এবং উন্নত সেবা। আর এই উন্নত সেবা সব নাগরিকদের মাঝে পৌঁছে দিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন করা প্রয়োজন। বর্তমানে জাতীয় পরিচয়পত্র পেতে গেলে জন্মনিবন্ধন আবশ্যক। জন্মনিবন্ধন ব্যতীত কেউই জাতীয় পরিচয়পত্র বানাতে পারবেন না।

সভায় অন্যান্য বক্তারা বলেন, প্রতিটি শিশুকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। শিশু জন্মের সাথে সাথে যাতে নাগরিকত্ব পায় সে জন্য সরকার জন্ম নিবন্ধন ব্যবস্থাকে আরো শক্তিশালী করেছে। পাশাপাশি মৃত্যু নিবন্ধনও বাধ্যতামুলক করেছে সরকার। জাতিসংঘের শিশু অধিকার সনদ-৭ অনুযায়ী একটি শিশু জন্মের পরই জন্ম নিবন্ধন করতে হবে। জাতীয়তা অর্জন, নামকরণ ও পিতা মাতার পরিচয় জানার এবং তাদের হাতে পালিত হওয়ার অধিকার শিশুর আছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে ও জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ বদিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ সাখ্ওায়াত উল্লাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে চট্টগ্রাম জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিষয়ে হালনাগাদ তথ্য উপস্থাপন করেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ বদিউল আলম।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এনজিও সংস্থার প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনায় অংশ নেন। চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এসময় উপস্থিত ছিলেন।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...