শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিমানবন্দরের ডাস্টবিনে মিললো সাড়ে ৩ কেজি স্বর্ণ

- Advertisement -
Single page 1st Paragraph

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে বিমানবন্দরের ১২ নম্বর বে এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। তবে বারগুলোর বাহকে খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তা নাফিস আমিন রিজভি জানান, ডাস্টবিনে একটি স্কচটেপ মোড়ানো দণ্ড পাওয়া যায়। পরে কাস্টমস সেই দণ্ড আকারের বস্তু খুলে ৩০টি সোনার বার উদ্ধার করে। এগুলোর আনুমানিক ওজন ৩কেজি ৪৮০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

তিনি আরও জানান, উদ্ধার করা এসব সোনার বারের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক...

সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি

রাজধানীর মগবাজার এলাকায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে অজ্ঞাত...

অহিংস বিশ্ব বিনির্মাণে কবীর-লালনের দর্শন মানব জাতিকে সত্যপথ দেখাবে

সন্ত কবীর থেকে লালন ফকির পর্যন্ত–সুদীর্ঘ প্রায় ৫০০ বছরের এক অবিচ্ছিন্ন অভিযাত্রা আজও চলমান। মহাচৈতন্যময় এই জ্যোতির্বিন্দু দুটি এখানে এসে মিলিত হয়ে পরম অভিপ্সায়...

সর্বশেষ

চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা...

সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি

রাজধানীর মগবাজার এলাকায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত...

অহিংস বিশ্ব বিনির্মাণে কবীর-লালনের দর্শন মানব জাতিকে সত্যপথ দেখাবে

সন্ত কবীর থেকে লালন ফকির পর্যন্ত–সুদীর্ঘ প্রায় ৫০০ বছরের...

কক্সবাজারে সেতুর সংযোগ সড়ক নির্মাণে ১.৮৯ একর জমি অধিগ্রহণের অনুমোদন

কক্সবাজার সদর উপজেলায় ভারুয়াখালী খালের ওপর নির্মাণাধীন সেতুর সংযোগ...

রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ গ্রহণ করলেন শামা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ...