সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

কক্সবাজার থেকে সেন্টমার্টিন গেল মৌসুমের প্রথম কর্ণফুলী

- Advertisement -
Single page 1st Paragraph

চলতি মৌসুমে প্রথমবারের মতো কক্সবাজার-সেন্টমার্টিন নৌ রুটে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিওটিএ-এর ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস নামের একটি জাহাজ ৭৫০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই জাহাজের ব্যবস্থাপক হোসাইনুল ইসলাম বাহাদুর।

তিনি বলেন, এই মৌসুমে প্রথমবারের মতো কোনো জাহাজ সেন্টমার্টিন যাচ্ছে। আমাদের পক্ষ থেকে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জাহাজে রয়েছে ট্যুরিস্ট পুলিশের একটি টিম। সবকিছু ঠিক থাকলে এখন থেকে নিয়মিত কক্সবাজার ঘাট থেকে জাহাজ চলাচল করবে।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চালু করা যাচ্ছে না। তবে বিকল্প উপায় হিসেবে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, নাফ নদীর নাব্যতা সংকটের কারণে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস পরীক্ষামূলক চলাচল করবে। পর্যায়ক্রমে পরিস্থিতির ওপর নির্ভর করে আবেদন করা অন্যান্য জাহাজগুলোকেও সেন্টমার্টিনে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে।

শনিবার (১ অক্টোবর) পর্যটন মেলার অনুষ্ঠানে এসে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন আনুষ্ঠানিকভাবে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেন।

ইউডি

এই বিভাগের সব খবর

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রেবাবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে হজ ব্যবস্থাপনা...

সংবিধান অনুযায়ী গণভোট অধ্যাদেশ আইনে পরিণত করার প্রয়োজন ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক যে গণভোট, এই গণভোট সেই গণভোট নয়। অধ্যাদেশ অনুসারে আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন একই তারিখে...

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতা-কর্মীদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ (সদর) ও...

সর্বশেষ

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট...

সংবিধান অনুযায়ী গণভোট অধ্যাদেশ আইনে পরিণত করার প্রয়োজন ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক...

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতা-কর্মীদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার...

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে রাঙামাটিতে বৈসাবি উৎসব শুরু

জেলার কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৪টি...

বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো বিষু ও বিজু উৎসব

জেলার সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরাতন বছরকে...

আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে ইরান ও যুক্তরাষ্ট্র রোববার কোনো সমঝোতায়...