সোমবার, ১৫ জুন ২০২৬

চবি সাংবাদিক সমিতির রজতজয়ন্তী স্মারক ‘অম্লান’র মোড়ক উন্মোচন

- Advertisement -
Single page 1st Paragraph

পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) রজতজয়ন্তী স্মারক ‘অম্লান’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। এসময় চবিসাসের ২০২২-২৩ সেশনের ক্যালেন্ডার উন্মোচন করা হয়।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চবি উপাচার্য দফতরে অম্লান’র মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এসময় উপস্থিত ছিলেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান, আইসিটি সেলের পরিচালক ও সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম এবং সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া।

অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির রজতজয়ন্তী স্মারকটি আমি দেখেছি। ম্যাগাজিনের প্রচ্ছদে খুব সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া সাংবাদিকতা সংশ্লিষ্ট অনেক ভালো ভালো লেখাও রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য দেশ বিদেশের মানুষের কাছে যায়। বিশ্ববিদ্যালয় সম্পর্কে মানুষ কেমন ধারণা পোষণ করবে সেটা নির্ভর করে সাংবাদিকদের লেখনীর ওপর। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ঘটনার সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করবেন।’

মোড়ক উন্মোচন চবিসাস সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সহ-সভাপতি আহমাদ সালমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব এ রহমান, অর্থ ও ক্রিড়া সম্পাদক রুমান হাফিজ, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক ইমাম ইমু ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আজহার, সদস্য নবাব আব্দুর রহিম ও রোকনুজ্জামান ও সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...