সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে একলাফে করোনা শনাক্ত বেড়ে ৩৪

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৩৭ দশমিক ৩৬ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্টে এসব তথ্য জানা যায়।
রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর সাত ল্যাবে গতকাল ৯১ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৩৪ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের বাসিন্দা ৩১ জন ও তিন উপজেলার ৩ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সীতাকু-, আনোয়ারা ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৯ হাজার ৯৬ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ১২১ জন ও গ্রামের ৩৪ হাজার ৯৭৫ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, সরকারি ল্যাবরেটরির মধ্যে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৬ নমুনা পরীক্ষায় শহরের ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ৩২ জনের নমুনায় শহরের ৬ ও গ্রামের ২ জনের দেহে জীবাণুর উপস্থিতি শনাক্ত হয়। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ পরীক্ষিত ৩ নমুনার মধ্যে শহর ও গ্রামের একটি করে আক্রান্ত শনাক্ত হয়।
বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৫ জনের নমুনা পরীক্ষায় শহরের একজন করোনা পজিটিভ বলে জানানো হয়। এপিক হেলথ কেয়ার হাসপাতাল ল্যাবে ৬ নমুনায় শহরের ২ টিতে জীবাণুর উপস্থিতি ধরা পড়ে। মেট্রোপলিটন হাসপাতালে একজন আক্রান্ত পাওয়া যায়। এখানে ৬ জনের নমুনা পরীক্ষা হয়। এভারকেয়ার হসপিটাল ল্যাবে পরীক্ষিত ৯ নমুনার ৭ টিতেই করোনাভাইরাস শনাক্ত হয়। একমাত্র মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪ টি নমুনা পরীক্ষা করা হলে রেজাল্ট নেগেটিভ আসে।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), ইম্পেরিয়াল হাসপাতাল, শেভরন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ও ল্যাব এইডে কোনো নমুনা পরীক্ষা হয়নি। নমুনা সংগ্রহের কোনো কেন্দ্রে একজনেরও এন্টিজেন টেস্ট হয়নি।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, বিআইটিআইডি’তে ৫০ শতাংশ, চমেকহা’য় ২৫, আরটিআরএলে ৬৬ দশমিক ৬৬, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২০, মেডিকেল সেন্টার হাসপাতালে ০, এপিক হেলথ কেয়ারে ৩৩ দশমিক ৩৩, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৬ দশমিক ৬৬ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৭৭ দশমিক ৭৭ শতাংশ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...