সোমবার, ২৯ জুন ২০২৬

নতুন ব্রিজে হানিফ বাসের ধাক্কায় মিনিবাসের হেলপার নিহত, আহত ৭

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় হানিফ বাসের ধাক্কায় একটি মিনিবাস কাছে থাকা একটি অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিলে এক জন নিহত ও সাত জন আহত হয়েছে।

আজ বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শহীদুল ইসলাম (১৬) মিনিবাসের চালকের সহকারী ছিলেন। তার বাড়ি কর্ণফুলী উপজেলার খোঁয়াজ নগরে।

আহতরা হলেন- আতিয়া রহমান (১২), রাব্বি আহমেদ (২২), রবিউল আলম (২২), হেলাল উদ্দিন (৩২), দীপঙ্কর দে (৩৭), আব্দুল মান্নান (৪৫) ও বিপ্লব দাশ (৫০)। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, “কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা হানিফ পরিবহনের একটি বাস শাহ আমানত ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি মিনি বাসকে ধাক্কা দেয়।
ওই বাসের ধাক্কায় মিনিবাসটি একটি অটোরিকশা ও মোটর সাইকেলকে চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।

ওসি জানান, হানিফ পরিবহনের বাসটির ধাক্কায় মিনিবাস চালকের সহকারী শহীদুল বাস থেকে নিচে পড়ে যায় এবং একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও কয়েকজন আহত হয়।

হানিফ পরবহনের চালক বাস ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বাসটি জব্দ করে।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...