সোমবার, ২৯ জুন ২০২৬

ঢাবি ও চবিতে অধ্যয়ন শিক্ষার্থীদের হাজী জাগের- নুর ফাউন্ডেশনের সংবর্ধনা

- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালী উপজেলা চরখিজিপুর গ্রামে হাজী জাগের-নুর ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চরখিজিরপুরের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল ৪ অক্টোবর বিকেলে হাজী লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সংগঠক  আতিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাজী জানে আলম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী জানে আলম। প্রধান বক্তা ছিলেন জাগের-নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান কর আইনজীবী আলহাজ্ব নুর হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ আবু নঈম মোঃ ইব্রাহীম চৌধুরী, আলহাজ্ব বাবুল আহমেদ, হাজী শাহজাহান সিরাজ, সিরাজুল হক কাঞ্চন, গুন্নু মিয়া, শাহাদাত আলী সার্দুল, আইয়ুব মাস্টার, হাজী লফিত সওদাগর, আবুল হাশেম সওদাগর, মোঃ ছৈয়দ, নুরুল কবির শান্ত, মোঃ আলমগীর, সেকান্দর জাবেদ, মুহাম্মদ সুজায়েত আলী সুমন, মোঃ আলী, জানে আলম, মুহাম্মদ মোস্তাক, ইসকান্দার, আকতার হোসেন, মোঃ দিদার আলম, আরিফুর রহমান জিকু, মোঃ ইদ্রিচ, আবুল মনসুর, মোঃ লোকমান, মোঃ রুবেল, বখতেয়ার হোসেন, মোজাম্মেল হোসেন, মাওলানা আব্দুল আজিজ, মোঃ ফারুক, মোঃ আলমগীর, রুস্তম আলী, শাহজাহান, শফি আলম, মাহমুদুর রহমান, জাহাঙ্গীর আলম, রাজা মিয়া, খায়ের আহমদ, হাজী সালেহ আহমদ, আহমদ নুর, মোঃ সেকান্দর, ইউসুফ আলী, মোঃ ইমরান, আকরাম হোসেন, এম.এইচ রাসেল, শাহরিয়ার জয়, দিদার আলম, মোঃ কাইয়ুম, মোঃ ইকবাল, মোঃ আতিক, মাওলানা নুরুল আবছার ফারুকী, সেকান্দর জাবেদ, মঈন উদ্দীন, আবু তৈয়ব, আবু জুবায়ের প্রমুখ। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহেদ হোসেন, সাকি আকতার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস.এম.ইসমাঈল ইফতি, সাবেকুন নাহার, আবদুর রহমান শান্ত, মোহাম্মদুল ইসলাম রায়হান, সায়েদ আনোয়ার, আবু নোমান মারুফ, তাহেরিন সুলতানা আতিফা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হক সাকিব প্রমুখ। প্রধান অতিথি বলেন এই এলাকার জনগোষ্ঠীর শিক্ষার প্রসারের জন্য আমি উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এতে বিদ্যালয়ের শুনাম শুধু নয় এলাকার শুনামও বৃদ্ধি পেয়েছে। আশাকরি তোমরাও পড়ালেখা শেষ করে এই এলাকার উন্নয়নে ভুমিকা রাখবে এই আশা করি।

সভায় প্রধান বক্তা আলহাজ্ব নুর হোসেন বলেন প্রান্তিক চরখিজিরপুরের আমাদের সন্তানরা আজ দেশের সর্বোচ্চ বিদ্যাপীট ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পেয়ে নিজেরা যেমন কৃতীর্তের স্বাক্ষর রেখেছেন অনুরূপ আমাদেরকেও গর্বিত করেছেন। তিনি বলেন শিক্ষায় মানুষকে প্রকৃত মানুষে পরিণত করতে অগ্রণী ভুমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সাথে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানান। পাশাপাশি নিজের পিতা, মাতা, স্বজনদের প্রতি দায়িত্বশীল ও নিজ গ্রামে হৃদয়ে ধারণ করার আহবান জানান। তিনি বলেন আমাদের গ্রামের শিক্ষার উন্নয়নে হাজী জানে আলম উচ্চ বিদ্যালয় যে অনন্য ভুমিকা পালন করে যাচ্ছে যার উপহার স্বরূপ আজ আমরা একসাথে একঝাক শিক্ষার্থীদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীটে পড়ালেখার সুযোগ করে দিতে সক্ষম হয়েছি। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সকলকে আরো বেশি আন্তরিক দায়িত্ব পালন করার আহবান জানান।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...