আজ পৃথিবীর মানুষ যেখানে এক পশলা শান্তির জন্য দিক বিদিক ছোটাছুটি করছে, শান্তি নামের অশান্ত কড়াইয়ে উত্তপ্ত অনলে দগ্ধ হচ্ছে প্রতি নিয়ত। সেখানে একমাত্র শান্তির অগ্রদুত প্রিয়নবী হযরত মুহাম্মদ (দ.) এর জীবনাদর্শই নিশ্চিত করতে পারে কাঙ্খিত শান্তি নামের শ্বেত কপোতটিকে। সমগ্র বিশ্বের অনৈক্যের রজ্জুয় দোদুল্যমান, মুসলিম জাতিকে ঐক্যের মজবুত প্লাটফরমে জড়ো করার দীপ্ত শপত গ্রহণের মাস হলো মাহে রবিউল আউয়াল। তাই যথাযোগ্য মর্যাদায় এই মাসকে পালন করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব।
বুধবার(৫ সেপ্টেম্বর) সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত হলদিয়া ৪নং এবং ৫নং ওয়ার্ডের যৌথ ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশ্নে জুলুসে বক্তারা এসব কথা বলেন। জুলুস শেষে প্রস্তুতি কমিটির আহবায়ক হলদিয়া হাই স্কুলের শিক্ষক মাওলানা ইদ্রিস আনসারীর সভাপতিত্বে আলোচনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব মো. আলী মেম্বার। অর্থ সচিব মুহাম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজনীতিক মাহাবুবুল আলম, সাংবাদিক এ.কে এম বেলাল, মাওলানা নুরুল আবচার রেজভী, মাওলানা জাফর আলম নুরী, মাওলানা দিদারুল আলম আলকাদেরী, মোহাম্মদ জিয়াউল্লাহ মাস্টার, মোহাম্মদ হুসাইন, ডাঃ নিজাম উদ্দিন, হাফেজ আবু তাহের, নুর মোহাম্মদ সওদাগর, মোহাম্মদ জিল্লুর রহমান, সামশুল আলম মাস্টার, মাওলানা নিজাম উদ্দিন তৈয়বী, মাওলানা মোহাম্মদ আলী, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, মাস্টার মোহাম্মদ ইসমাইল, সাহাবু আলম সিকদার, শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, এস.এম ইকবাল বাহার, নূর উন নঈম রিমন, শায়ের ছালামত রেজা কাদেরী, শায়ের হাসান রেজা আজিজী, মাওলানা মামুনুর রশীদ কাদেরী, মোসলেহ উদ্দীন কায়সার, মাওলানা মোহাম্মদ হোসেন, মাওলানা নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আব্বাস, মাওলানা জালাল উদ্দীন আত্বারী, মাওলানা আব্দুর রশিদ, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ নাঈম উদ্দীন, মোহাম্মদ জিয়াউল হক, মোহাম্মদ আমির খসরু, মোহাম্মদ সাইফুল ইসলাম আত্বারী, মোহাম্মদ সালাহ উদ্দীন, মাওলানা মোজাহের, মোহাম্মদ মনতাজ উদ্দীন প্রমুখ।
ইমা

