শুক্রবার, ২৬ জুন ২০২৬

নারায়ণগঞ্জের রাজনীতিঃবড় দুই দলের পুনর্গঠন প্রক্রিয়ার সর্বশেষ হালচাল(১)

- Advertisement -
Single page 1st Paragraph

কেন্দ্রের নিকট ঢাকার পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে বিবেচিত নারায়ণগঞ্জ। প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই নারায়ণগঞ্জে সংগঠনকে গোছাতে যত্নবান হয়ে উঠেছে ইদানিং।দুই দলই নিজেদের অঙ্গ ও সহযোগী সংগঠন সহ মূলদলের
পূর্নগঠন প্রক্রিয়া নিয়ে ব্যস্ত সময় পার করছে।দুই দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বর্তমান অবস্থা,পূর্ণগঠন প্রক্রিয়ায় সবশেষ আপডেট ও সম্ভাব্য নেতৃত্বে কারা আসছেন ইত্যাদি তুলে আনতে সচেষ্ট আমাদের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাসেল আদিত্য। আজ থেকে প্রতিদিন স্লোগান নিউজ পাঠকদের জন্য থাকছে ধারাবাহিক প্রতিবেদন “নারায়ণগঞ্জের রাজনীতিঃবড় দুই দলের পূর্নগঠন প্রক্রিয়ার সর্বশেষ হালচাল” শিরোনামের বিশেষ আয়োজন।আজ থাকছে

জেলা শ্রমিকলীগের আদ্যোপান্ত

১৯৭৩ সাল থেকে শুরু নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের বিভাজনের রাজনীতি।উত্তর ও দক্ষিণ মেরু নামে পরিচিত এই বিভাজনের বাইরে চাইলেও থাকা সম্ভব হয়ে ওঠেনা স্থানীয় আওয়ামী রাজনীতিতে। তবে জেলা শ্রমিকলীগ দীর্ঘদিন এই বলয় মুক্ত ছিলো। বিশেষ করে সবশেষ নির্বাচিত জেলা কমিটি যেখানে সভাপতি ছিলেন প্রয়াত শ্রমিক নেতা আলহাজ্ব শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা মাঈনউদ্দীন আহমেদ বাবুল।কিন্তু পরবর্তী সময়ে শুক্কুর মাহমুদ কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব নেবার পর অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায় জেলা কমিটি।

এমতাবস্থায় গত বছরের ১লা অক্টোবর কেন্দ্র থেকে ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।
সেই কমিটির আহবায়ক আবদুল কাদির ও সদস্য সচিব হিসেবে পরিচ্ছন্ন রাজনীতিবিদ মোঃ কামাল হোসেনকে
রাখা হয়।দুজনেই উত্তর মেরুর অনুসারী হিসেবে পরিচিত ও আহবায়ক কমিটির বেশির ভাগ সদস্যই ঐ ব্লকের হওয়ায় বিরুপ অসন্তোষের সৃষ্টি হয় শ্রমিকলীগ সংশ্লিষ্ট নেতাকর্মী সমর্থকদের মধ্যে।যাঁর প্রকাশ্য বিস্ফোরণ ঘটে গত সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে বৈঠকে।সেদিন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনেই আহবায়ক কমিটি মানিনা শ্লোগান দেন বঞ্চিত ও ক্ষুব্ধ অংশের নেতাকর্মীরা।

আহবায়ক কমিটির নেতৃবৃন্দ তাঁদের থামাতে গেলে লান্ছিত হন।এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উঠে চলে আসেন চাষাঢ়া শহিদ মিনারে।কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ,জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মোঃ আলাউদ্দিন মিয়া সহ উচ্চ পর্যায়ের সেই প্রতিনিধি দল চাষাঢ়ায় সিটি নির্বাচনের পরে এ বিষয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ঢাকায় ফিরে যান।পরবর্তীতে দলীয় প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীর পক্ষে কাজ না করার দায়ে  ভোটের পরপরই ১৭ই জানুয়ারী ২০২২ইং মহানগর শ্রমিকলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্র।আহবায়ক কমিটি তখন টিকে যায় নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার জন্য।সেক্ষেত্রে সদস্য সচিব কামাল হোসেন বিশেষ ভূমিকা রাখলেও আহবায়ক আবদুল কাদির ছিলেন নিরব ভূমিকায়।একসময় আবদুল কাদির ও কামাল হোসেনের মাঝে দূরত্বের সৃষ্টি হয়।ত্রিধারা বিভক্ত হয়ে পড়ে জেলা শ্রমিকলীগ।এক পক্ষে আহবায়ক আবদুল কাদির,আরেক পক্ষে সদস্য সচিব কামাল হোসেন আর বীর মুক্তিযোদ্ধা মাঈনউদ্দীন
আহমেদ বাবুলের নেতৃত্বে বঞ্চিত অংশ তৃতীয় পক্ষের হয়ে সাংগঠনিক কাজ চালাতে থাকেন।কামাল হোসেনের প্রচেষ্টায় কয়েকটি ইউনিয়ন ও থানা কমিটি গঠনের খবর প্রকাশিত হয় স্থানীয় সংবাদ মাধ্যমে।কিন্তু জেলার এই ত্রিধারা কেন্দ্রের দৃষ্টি এড়ায়নি।ফলশ্রুতিতে  এ বছরের ২৪শে ফেব্রুয়ারী কেন্দ্রীয় কমিটি একটি ঘোষণা দেন মিডিয়ায়।কেন্দ্রীয় সভাপতি নূর কুতুবুল আলম মান্নান স্বাক্ষরিত ঐ ঘোষণায় বলা হয়,”সম্মেলন বিহীন বিভিন্ন জেলা, মহানগর, অঞ্চল শাখার একক বা যৌথ স্বাক্ষরে প্রদত্ত সকল আহবায়ক কমিটি অদ্য হইতে বাতিল বলিয়া গণ্য হবে”।সেই সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আহবায়ক আবদুল কাদির যদিও বাতিল বিষয়টিকে অস্বীকার করেন কিন্তু পরবর্তী সময়ে এটা স্পষ্ট হয়ে ওঠে।তারপর থেকে কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচী জেলায় তিন পক্ষ তিন ভাগে পালন করে আসছে।কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় আওয়ামীলীগ নারায়ণগঞ্জ জেলায় সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সহ মূল দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে।যাঁর ধারাবাহিকতায় প্রায় রোজই জেলা আওয়ামীলীগের অফিসে বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বর্ধিত সভায় বসছেন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে।কেন্দ্র থেকে দেওয়া নির্দেশনা বাস্তবায়নে দিনরাত কাজ করে চলেছেন স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে নূর কুতুবুল আলম মান্নান ও আলহাজ্ব কে এম আযম খসরু স্বাক্ষরিত একটি সার্কুলার কপি এই প্রতিবেদকের হাতে আসে ৩রা অক্টোবর সোমবার।আগের দিন জারি করা ঐ সার্কুলারে বলা হয়েছে,”জাতীয় শ্রমিক লীগের গঠনতন্ত্রের ১৩ নং ধারা অনুসরণ পূর্বক কাউন্সিলর তালিকা তৈরি করে আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলনের যাবতীয় প্রস্তুতী সম্পন্ন করে কেন্দ্রীয় দফতরে প্রেরণের নির্দেশ দেওয়া হইলো”।আরও বলা হয়, সার্কুলার জারির
পর জেলা কমিটি ভাঙা গড়া করা যাবে না।চলমান কমিটি দিয়েই সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হলো।

নেতৃত্বে আসতে আগ্রহী যাঁরাঃ-
নারায়ণগঞ্জের আওয়ামী রাজনীতিতে এমনকি ওয়ার্ডকমিটি গঠনের ক্ষেত্রেও মেরু বিভাজন ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা সাংসদ শামীম ওসমান এর আর্শীবাদপুষ্ট হয়ে আহবায়ক কমিটির আহবায়ক আবদুল কাদির নতুন কমিটির সভাপতি পদে আগ্রহী।যদিও তৃনমূলে তেমন গ্রহনযোগ্যতা তাঁর নেই, তবুও তিনি আশাবাদী।
যদি তৃনমূলের ইচ্ছা প্রাধান্য দেওয়া হয় তাহলে বর্তমান সদস্য সচিব মোঃ কামাল হোসেনের কথা বলতেই হবে।
এই প্রতিনিধির সাথে আলাপকালে দুই মেরুর বেশ কয়েকজন সক্রিয় নেতাকর্মী কামাল হোসেনের বিষয়ে  নিজেদের সম্মতির কথা জানান।এক্ষেত্রে তাঁর ক্লীন ইমেজ ও সংগঠনের প্রতি দায়িত্বশীলতার কথা বিশেষ ভাবে উল্লেখ করেন তাঁরা।এছাড়া সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাঈনউদ্দীন আহমেদ বাবুলও শক্তিশালী সভাপতি প্রার্থী।তাঁর বার্ধক্যই এক্ষেত্র
তাঁর বার্ধক্যই এক্ষেত্রে বড় বাঁধা হতে পারে বলে জানান অনেকে।নেতৃত্বের ইঁদুর দৌড়ে আরও যাঁদের কথা বাতাসে ভাসছে তাঁরা হলেন,বিলুপ্ত মহানগর কমিটির সভাপতি কামরুল হাসান মুন্না কাউন্সিলর,জনতা ব্যাংক সিবিএ নেতা আবদুস সালাম,সাবেক সহ সভাপতি মোঃ শহীদুল্লাহ্, সোনালী ব্যাংক সিবিএ নেতা আকতার হোসেন,মোঃ হুমায়ুন প্রমূখ।
নতুন নেতৃত্ব নিয়ে সাবেক জেলা কমিটির প্রচার সম্পাদক,সদা সক্রিয় শ্রমিকলীগ কর্মী নিজামউদ্দিন বিপ্লব বলেন,আর কোন বিতর্কিত ও অযোগ্য নেতাদের  কমিটি নয়,এবার সংগঠনের জন্য উপযোগী একটি দক্ষ জেলা কমিটি গঠনের জোর দাবী জানিয়ে বলেন আর বিভাজন নয়,আগামী সংসদ নির্বাচনে দলের জন্য বড় সহায়ক ভূমিকা রাখতে সক্ষম একটি সুন্দর কমিটির প্রত্যাশা করি।দিনশেষে আমরা সবাই বঙ্গবন্ধুর সৈনিক।

একথা মাথায় রেখে কাজ করবে এমন নেতাদের সমন্বয়ে একটি জেলা কমিটি চাই। নগরীর আরেক সক্রিয় শ্রমিকলীগ কর্মী বন্দর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ সোহাগ স্লোগানকে বলেন,আমরা কোনদিনই আমাদের নেতা শামীম ভাইয়ের নির্দেশের বাইরে যাইনি।আর ব্যক্তিগত ভাবে আমি রাজনীতিতে পরিচ্ছন্ন নেতৃত্ব আশা করি সবসময়।কেন্দ্র থেকে যে কমিটি দেওয়া হবে আমরা তাঁদের পেছনে থেকেই সংগঠনকে অতীতের মতো এগিয়ে নিয়ে যাবো।

তবে প্রত্যাশা থাকবে পরিচ্ছন্ন ইমেজধারী,কর্মী বান্ধব, ও আগামী নির্বাচনে দলের জন্য সহায়ক শক্তি হয়ে উঠতে পারেন এমন নেতা জেলা কমিটির নেতৃত্বে আসুক।সোহাগও নিজের পছন্দের নেতা হিসেবে কামাল হোসেনের কথাই বলেন।তিনি এই প্রতিনিধিকে প্রশ্ন করে বলেন,আপনিতো সাংবাদিক।সকলের খবরই জানেন।

শুধু আওয়ামীলীগ নয় বড় দুই দলেই কামাল ভাইয়ের মতো আরেকজন খুঁজে পাবেননা। যদিও মোঃ কামাল হোসেন বলেন,তৃনমূলের চাপ আছে, কিন্তু আমার নেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান যদি চান আমি নেতৃত্বে আসি,আমি সানন্দে তা গ্রহণ করবো।আর দলের জন্য কাজ করতে পদবি আমার কাছে বড় বিষয় নয়।তিনিও একটি বিতর্কমুক্ত জেলা কমিটি প্রত্যাশা করেন।এনিয়ে কথা বলতে আবদুল কাদির এর মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।

আগামী ৭ অক্টোবর শুক্রবার থাকছে জেলা যুবলীগের বৃত্তান্ত

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...