রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে অবৈতনিক শ্রমে রয়েছে ২৯ শতাংশ নারী

- Advertisement -
Single page 1st Paragraph

অবৈতনিক শ্রমের দিক থেকে চট্টগ্রামসহ সারা দেশে নারী-পুরুষের মধ্যে রয়েছে বিরাট ব্যবধান। দেশে কেবল ৪ দশমিক ২ শতাংশ পুরুষের বিপরীতে অবৈতনিক শ্রমের আওতাধীন প্রায় ২৯ দশমিক ১ শতাংশ নারী।
এদিকে দেশে কর্মসংস্থানে নারীর অংশ গ্রহণ ১ শতাংশ বাড়নো সম্ভব হলে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন বাড়বে ০.৩১ শতাংশ। এমনকি জিডিপির তথ্য বিবেচনা করে দেখা যায়, ১০ শতাংশ নারীর কর্মসংস্থান বৃদ্ধিতে দেশের অর্থনীতিতে যোগ করতে পারবে আরো ১১.৩ বিলিয়ন ডলার।
গবেষণা প্রতিষ্ঠান সানেম এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে রবিবার আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতিতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ভূমিকা’ শীর্ষক ওয়েবিনারে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জ্যেষ্ঠ পরিচালক চন্দন গোমেজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের গবেষণা পরিচালক ড. সায়মা হক বিদিশা এবং রিসার্চ ইকোনমিস্ট মাহতাব উদ্দিনের যৌথভাবে বাংলাদেশের অর্থনীতিতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ভূমিকার ওপর পরিচালিত গবেষণা প্রবন্ধে এসব হিসাব জানানো হয়েছে।
গবেষণা প্রবন্ধে দেখা যায়, দেশে ১৫-৪৯ বছর বয়সী ৮১.৯ শতাংশ পুরুষ উপার্জন করছে। এ ক্ষেত্রে নারীর অংশ গ্রহণ ৩৪.৪ শতাংশ। কর্মক্ষেত্রে সুবিধা ভোগ করতে পারছেন না ৩৪.৮৪ শতাংশ নারী। ৫২.৫ শতাংশ পুরুষ আত্মকর্মসংস্থান করলেও ৩৯.২ শতাংশ নারী তা পারছেন। ২৯.১ শতাংশ নারী বিনা বেতনে কাজ করছেন। এ ক্ষেত্রে পুরুষের অংশ গ্রহণ মাত্র ৪.২ শতাংশ।
এলাকাভিত্তিক কর্মজীবী নারীদের হিসেবে রংপুর বিভাগে সর্বোচ্চ ৩৬ শতাংশ নারী কাজ করেন এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সর্বনিম্ন ৮ শতাংশ নারী কাজ করেন। দেশের বরিশাল, চট্টগ্রাম, ঢাকা,সাতক্ষীরা, জামালপুর, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সুনামগঞ্জের ৮৫০টি কারখানার ১৫ বছর বা তার বেশি বয়সী নারীদের ওপর জরিপ চালিয়ে এ গবেষণা প্রবন্ধে তথ্য সংগ্রহ করা হয়।
অর্থনীতিতে নারীর মর্যাদাপূর্ণ অংশ গ্রহণ বাড়াতে সানেমে সুপারিশে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে স্কুল থেকে ঝরে পড়ার হার কমাতে বৃত্তি প্রদান, প্রজনন স্বাস্থ্য, লিঙ্গভিত্তিক সহিংসতা রোধ, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়গুলোর ব্যাপারে আরো সংবেদনশীল পাঠ্যক্রম প্রণয়ন প্রয়োজন। এ ছাড়া উন্নয়ন সহযোগী বা দাতা সংস্থাগুলোর বিভিন্ন প্রকল্পে নারীর ক্ষমতায়ন, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ে পুরুষের সংবেদনশীলতার বিষয়টি থাকতে হবে। বেসরকারি খাত সবচেয়ে সাপ্লাই চেইনে নারীদের সংযোজন করে বড় ভূমিকা পালন করতে পারে। ড. সায়মা হক বিদিশা বলেন, ‘অর্থনীতিতে নারীর অংশ গ্রহণ বাড়াতে হলে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় থাকতে হবে।’###

এই বিভাগের সব খবর

৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল : কর্মকর্তা

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী একটি তেলবাহী জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাষ্ট্রায়ত্ত...

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, এ ধরনের অর্থনীতির কারণে দেশের সম্পদ...

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক করলেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৭তম আসরেরও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বলী মো. শরীফ ওরফে ‘বাঘা’ শরীফ। টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক জয়ের গৌরব অর্জন...

সর্বশেষ

৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল : কর্মকর্তা

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী...

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর...

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক করলেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৭তম আসরেরও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার...

আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

চট্টগ্রামে ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা...

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য...