শনিবার, ২ মে ২০২৬

ঢাকার পথে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে দেশে ফেরার পথে লন্ডনের স্টানস্টেড বিমানবন্দরে পৌঁছেছেন।
লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে পাঠানো আজ এক বার্তায় জানানো হয়েছে, ঢাকা ফেরার পথে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী একটি ভাড়া করা ফ্লাইট সংক্ষিপ্ত যাত্রা বিরতির জন্য স্থানীয় সময় আজ সকাল ৭টা ৩০ মিনিটে লন্ডনের স্টানস্টেড বিমানবন্দরে অবতরণ করেছে।
এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম।
এর আগে, শেখ হাসিনা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তাঁর ১৮দিনের রাষ্ট্রীয় সফর শেষে স্থানীয় সময় রোববার সন্ধ্যা প্রায় ৬টা ৩০ মিনিটে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ ইমরান ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মাদ আব্দুল মুহিত বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
এর আগে, শেখ হাসিনা ১৫ সেপ্টেম্বর এক রাষ্ট্রীয় সফরে লন্ডন যান। সেখানে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্ঠিক্রিয়ায় এবং রাজা তৃতীয় চার্লস তার সিংহাসনে আরোহন উপলক্ষে আয়োজিত সংবর্ধনাতে ও অংশ গ্রহণ করেন।
১৯ সেপ্টেম্বর, তিনি নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে, প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সারাধণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং এর ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কাজ শুরু করছে। তিনি আজ সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবন প্রাঙ্গণে...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৬ দিন বন্ধ থাকার পর প্রথম ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টায় দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ...

লামায় রূপসীপাড়া বাজার জামে মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ 

বান্দরবান জেলার লামা উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মসজিদের জায়গা জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তায় নয়, জবর দখলকৃত...

সর্বশেষ

ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৬ দিন বন্ধ থাকার...

লামায় রূপসীপাড়া বাজার জামে মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ 

বান্দরবান জেলার লামা উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের...

কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল খাদে পড়ে পর্যটকের মৃত্যু

বন্ধুদের সঙ্গে কক্সবাজার ঘুরতে এসে মেরিন ড্রাইভে মোটরসাইকেল নিয়ন্ত্রণ...

২৫ চিত্রশিল্পীর অংশগ্রহণে ইন্টারচ্যাঞ্জ-এর দিনব্যাপী ‘ গেট ক্রিয়েটিভ আর্টিস্ট ক্যাম্প’ সম্পন্ন

গেট ক্রিয়েটিভ আর্টিস্ট ক্যাম্প’ সম্পন্নচট্টগ্রামের প্রায় ২৫ জন চিত্রশিল্পীর...

সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চাঁদনি ঘাটে সুরমা নদীর উভয়...