সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ব্রাজিলের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট লুলা প্রথম দফায় বিজয়ী

- Advertisement -
Single page 1st Paragraph

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের বামপন্থী সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রথম দফায় বিজয়ী হয়েছেন। তবে লুলা ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় হবে ভোট।

দেশটির সুপিরিয়র ইলেক্টোরাল ট্রাইব্যুনালের দেয়া তথ্য অনুযায়ী, ৯৯ শতাংশের বেশি কেন্দ্রের ভোট গণনার পর লুলা পেয়েছেন ৪৮ দশমিক ৩ শতাংশ ভোট। আর বর্তমান ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারো পেয়েছেন ৪৩ দশমিক ৩ শতাংশ।

এএফপির এক খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রোববার (২ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। দেশটিতে দ্বিতীয় দফার ভোট এড়াতে কমপক্ষে ৫০ শতাংশ ভোট পেতে হয়। জরিপের দেয়া পূর্বাভাসের চেয়েও ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন বর্তমান প্রেসিডেন্ট।

৩০ অক্টোবর দ্বিতীয় দফা ভোটে শুধু এই দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে ছিলেন সাবেক জনপ্রিয় প্রেসিডেন্ট লুলা। প্রথম দফার ভোটেই তার জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। তিনি ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। তবে দুর্নীতির অভিযোগ ওঠায় তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

ভোট গ্রহণের প্রাক্কালে শীর্ষস্থানীয় জরিপ প্রতিষ্ঠান ডাটাফোলা জানিয়েছিল, লুলা ৫০ শতাংশ আর বলসোনারো ৩৬ শতাংশ ভোট পেতে পারেন।

ইমা

এই বিভাগের সব খবর

বিখ্যাত লেখক সাংবাদিক টিম মার্শাল (Tim Marshall)-এর জীবন ও কর্ম

বিখ্যাত লেখক টিম মার্শাল (Tim Marshall)-এর জীবন ও কর্ম নিয়ে আমি তাঁর জীবনী এবং উল্লেখযোগ্য বইগুলোর আলোচনা নিচে সহজ বাংলায় তুলে ধরছি। টিম মার্শাল এমন...

পহেলা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা

চট্টগ্রাম মহানগরীতে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ডিসি হিল ও সিআরবি এলাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আগামী ১৪...

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রেবাবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে হজ ব্যবস্থাপনা...

সর্বশেষ

বিখ্যাত লেখক সাংবাদিক টিম মার্শাল (Tim Marshall)-এর জীবন ও কর্ম

বিখ্যাত লেখক টিম মার্শাল (Tim Marshall)-এর জীবন ও কর্ম...

পহেলা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা

চট্টগ্রাম মহানগরীতে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ডিসি হিল...

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট...

সংবিধান অনুযায়ী গণভোট অধ্যাদেশ আইনে পরিণত করার প্রয়োজন ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক...

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতা-কর্মীদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার...

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে রাঙামাটিতে বৈসাবি উৎসব শুরু

জেলার কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৪টি...