সোমবার, ২৯ জুন ২০২৬

পূজা মন্ডপে কোরাণ রেখে অবমাননা

সেই ইকবালের দিন কাটছে কারাগারে

- Advertisement -
Single page 1st Paragraph

কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে অবমাননার ঘটনায় সমালোচিত সেই ইকবাল হোসেনের দিন কাটছে কারাগারে। বর্তমানে তিনি নোয়াখালী কারাগারে রয়েছেন। কুমিল্লায় হাফ ডজন মামলার পাশাপাশি তিনি এখন ৩১ মামলার আসামি।

এরই মধ্যে সাইবার ক্রাইম আইনের একটি মামলায় তাঁর এক বছরের সাজাও হয়েছে।

পুলিশ জানায়, গত বছরের ১৩ অক্টোবর নগরীর নানুয়াদীঘির উত্তর পাড়ের একটি অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে আসেন ইকবাল। তিনি নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর লস্করপুকুর এলাকার নূর আহম্মদ আলমের ছেলে। রোববার কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে অবমাননার পর কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে। এসব ঘটনায় সব মিলিয়ে ৫৪টি মামলা হয়। এর মধ্যে নোয়াখালীর ৩২টি মামলার ২৪টিতে, কুমিল্লায় ১২টির মধ্যে ৬টি ও চাঁদপুরে ১০টি মামলার মধ্যে ৬টিসহ মোট ৩৬টি মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। বাকি ১৮টি মামলা এখনও তদন্ত পর্যায়ে রয়েছে।

ঘটনার পর ইকবাল কক্সবাজার চলে যান। সেখানে সমুদ্রসৈকতের সুগন্ধা বিচ এলাকা থেকে গত বছরের ২১ অক্টোবর তাঁকে গ্রেপ্তারের পর কুমিল্লায় আনা হয়।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার আসাদুর রহমান বলেন, এ কারাগারে থাকা অবস্থায় ইকবাল অধিকাংশ সময়ই চুপচাপ থাকতেন। পরিবারের সদস্যরাও তাঁর তেমন খোঁজ-খবর নিতেন না।

তিনি আরও বলেন, কারাগারে থাকা ইকবালের ব্যক্তিগত নথি অনুসারে তাঁর বিরুদ্ধে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি, গাজীপুরসহ বিভিন্ন জেলায় ৩১টি মামলা রয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত, সন্ত্রাস-নাশকতা, বিশেষ ক্ষমতা ও সাইবার অপরাধ আইনসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা দায়ের করা হয়। এর মধ্যে চলতি বছরের ৭ জুন তাঁর বিরুদ্ধে ঢাকার সাইবার আদালতের মামলায় তাঁকে এক বছর ৪ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা অত্যন্ত দরিদ্র ও ভবঘুরে ইকবালের রাজনৈতিক কোনো সংশ্নিতা না থাকলেও কুমিল্লার ওয়ার্ড কমিশনার সৈয়দ মো. সোহেলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। মণ্ডপকাণ্ডের পর গত বছরের ২২ নভেম্বর কাউন্সিলর সোহেল সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

নানুয়াদীঘির উত্তর পাড়ের যে অস্থায়ী পূজামণ্ডপে ইকবাল কোরআন শরিফ রেখে সহিংসতা উস্কে দিয়েছিলেন, সেই মণ্ডপে এবারও পূজার আয়োজন করা হয়েছে।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...