শনিবার, ২০ জুন ২০২৬

লামায় তামাকের বিকল্প সবজি চাষের জন্য ৩০৪ কেজি বীজ পেল ৯৩ প্রান্তিক কৃষক

- Advertisement -
Single page 1st Paragraph

তামাক চাষ কৃষি জমির উর্বরতা নষ্ট এবং কৃষক ও কৃষকের পরিবারের স্বাস্থ্য হানিসহ আশেপাশের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ। এদিক চিন্তা করে দেশের আবাদি জমি রক্ষা, মানুষের স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ দূষণ রোধ ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে তামাক চাষ নিয়ন্ত্রণ ও তামাকের বিকল্প ফসল উৎপাদনে বান্দরবান জেলার লামা উপজেলায় কৃষকদের উদ্বুদ্ধকরণ করে চলেছে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশের এগ্রো ইকোলজি প্রকল্প-২।

এ ধারাবাহিকতায় প্রকল্পটির উদ্যোগে উপজেলার ৯৩জন উপকারভোগী প্রান্তিক কৃষকদের মাঝে তামাকে বিকল্প আগামী শীতকালীন সবজি চাষের জন্য বিনামূল্যে ৩০৪ কেজি বীজ প্রদান করা হয়। সোমবার দুপুরে প্রকল্পের উপজেলা কার্যালয়ে এসব বীজ প্রদান উদ্ভোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার। কৃষকদের দেয়া হয়-লাউ, মিষ্টি কুমড়া, মুলা, টমেটো, লাল শাক, পালং শাক, ধনিয়া, রসূন, পরাশ শীম ও বাদামের বীজ।

এছাড়া পরিবেশ রক্ষা করে জমির পোকা দমনের জন্য কৃষকদের হলুদ কার্ড, ফেরমন ও রসূন দ্রবণও প্রদান করা হয়। এ সময় প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার, মাঠ সহায়ক প্রিয়াংকা ত্রিপুরা, রিন্টু চাকমা ও নিরতা, হিউম্যানটারিয়ান ফাউন্ডেশনের মাঠ সহায়ক বীর সিংহ চাক্মা প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে রুপসীপাড়া ইউনিয়নের উথোয়াই বাঙ্গালী পাড়ার উপকারভোগী কৃষক ইমরান বিশ^াস, সাথুই মার্মা ও ফাঁসিয়াখালী ইউনিয়নের হিমছড়ি পাড়ার কৃষক আবু তাহের এক সূরে জানান, না বুঝে এক সময় আমরা জমিতে তামাক চাষ করতাম। এগ্রো ইকোলজি প্রকল্প-২ এর কর্মকর্তারা উদ্বুদ্ধ করণে বুঝতে পারলাম; তামাক চাষে আর্থিকভাবে লাভবান হওয়া গেলেও স্বাস্থ্যহানি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। তাই তামাক ছেড়ে এখন সবজি চাষ করছি। বীজ প্রদানকালে নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার বলেন, উপজেলায় কৃষি জমির একটি বড় অংশে মাটি ও পরিবেশের জন্য ক্ষতিকর তামাক চাষ হয়। এসকল জমিতে খাদ্য শস্য চাষ করা হলে তা উপজেলার খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মানুষের পুষ্টি চাহিদা পূরণ ও উদ্বৃত্ত খাদ্য দেশের বিভিন্ন জেলা উপজেলায় বিক্রির মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে। তাই এসব জীব যথাযথ ব্যবহারের মাধ্যমে কৃষকদের ফসল উৎপাদনের জন্য আহবান জানান, নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার।

বীজ প্রদানের সত্যতা নিশ্চিত করে এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, আগামী ১৫ দিন পর এ প্যাকেজের আওতায় ৯৩ কৃষকের মাঝে ২ হাজার ৬০০ কেজি আলু বীজও প্রদান করা হবে।

ইমা

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সর্বশেষ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...