শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পূজায় জঙ্গি হামলার হুমকি নেই : র‍্যাব ডিজি

- Advertisement -
Single page 1st Paragraph

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, শারদীয় দুর্গাপূজায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই।
সোমবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী পূজামণ্ডপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন র‍্যাব ডিজি।

তিনি বলেন, তবে আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। জঙ্গিদের যে কোনো নাশকতা নস্যাৎ করে দিতে র‍্যাবের কমান্ডো টিম ও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।

র‍্যাব মহাপরিচালক বলেন, যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে। পূজামণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার পাশাপাশি র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, র‍্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিম ও র‍্যাবের এয়ার উইংয়ের হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। প্রতিমা বিসর্জনের দিন র‍্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে।

হিন্দু সাম্প্রদায়িকের ওপর কোনোরূপ হামলা, পূজামণ্ডপ ভাঙচুর বা পূজার উপকরণাদি ভাঙা, ডাকাতি, চুরি ইত্যাদি সংগঠিত হলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান র‍্যাব ডিজি।

তিনি আরও বলেন, ভার্চুয়াল জগতে যে কোনো গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‍্যাবের সাইবার মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক...

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

সাজেকে সড়ক অবরোধ চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকে শনিবার (২৪ অক্টোবর)...

সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি

রাজধানীর মগবাজার এলাকায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে অজ্ঞাত...

সর্বশেষ

চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা...

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

সাজেকে সড়ক অবরোধ চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি...

সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি

রাজধানীর মগবাজার এলাকায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত...

অহিংস বিশ্ব বিনির্মাণে কবীর-লালনের দর্শন মানব জাতিকে সত্যপথ দেখাবে

সন্ত কবীর থেকে লালন ফকির পর্যন্ত–সুদীর্ঘ প্রায় ৫০০ বছরের...

কক্সবাজারে সেতুর সংযোগ সড়ক নির্মাণে ১.৮৯ একর জমি অধিগ্রহণের অনুমোদন

কক্সবাজার সদর উপজেলায় ভারুয়াখালী খালের ওপর নির্মাণাধীন সেতুর সংযোগ...

রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ গ্রহণ করলেন শামা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০...