সোমবার, ২২ জুন ২০২৬

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে মৃত্যুর তদন্ত শুরু, নিহত ১২৫

- Advertisement -
Single page 1st Paragraph

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ সে দেশে সাম্প্রতিক দশকের সবচেয়ে শোচনীয় ফুটবল স্টেডিয়াম বিপর্যয়ের তদন্ত শুরু করেছে। কর্মকর্তারা এখন বলছেন, পূর্ব জাভার মালাং-এ ম্যাচটিতে অন্তত ১২৫ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এর আগে মৃতের সংখ্যা ১৭৪ বলে জানানো হয়েছিল। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

হাজার হাজার ফুটবল ফ্যান মাঠের মধ্যে ঢুকে পড়ার পর পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে দর্শকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আর তখনই এই পদ-দলনের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ বলছে, আরেমা এবং তাদের তিক্ত প্রতিদ্বন্দ্বী পারসেবায়া সুরাবায়ার মধ্যকার খেলায় স্টেডিয়ামটিতে উপস্থিত দর্শক সংখ্যা ধারণক্ষমতার বেশি ছিল।

সংবাদদাতারা জানাচ্ছেন, পূর্ব জাভায় আরেমা এফসি প্রতিদ্বন্দ্বী পারসেবায়া সুরাবায়ার সাথে হেরে যাওয়ার পর সমর্থকদের সঙ্গে পুলিশের ওই সংঘর্ষ হয় যাতে আরও অন্তত ১৮০ জন আহত হয়েছে।

ভিডিওতে দেখা যায় খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথে সমর্থকরা মাঠের মধ্যে ঢুকে পড়ে।

এরপর পুলিশ টিয়ার শেল ছুঁড়তে শুরু করে এবং এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং দমবন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিলো বলে জানিয়েছেন পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিনতা।

দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বলেছেন, স্টেডিয়ামটিতে ধারণ ক্ষমতার চেয়ে চার হাজার দর্শক বেশি ছিলো।

ঘটনাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশের শীর্ষ লীগের সব খেলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

ইন্দোনেশিয়ার ফুটবল ফেডারেশন জানিয়েছে ঘটনাটি তদন্ত করা হবে এবং তারা বলেছে এ ঘটনা দেশটির ফুটবল ভাবমূর্তিতে কালিমা মেখে দিয়েছে।

ঘটনাটির পর দেশটির শীর্ষ ফুটবল লিগ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...