সোমবার, ২২ জুন ২০২৬

ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা ৯০ ছাড়াল

- Advertisement -
Single page 1st Paragraph

মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে মেয়েদের হিজাববিরোধী বিক্ষোভ চলমান রয়েছে৷ দুই সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ ইরানের বাইরেও ছড়িয়ে পড়েছে৷

মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে বিক্ষোভে সরকারের বিভিন্ন বাহিনীর সাথে সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে৷ রোববার নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানায়, বিক্ষোভে সরকারি বাহিনীর হাতে অন্তত ৯২জন নিহত হয়েছেন৷

সরকারের নিরাপত্তারক্ষীদের হাতে বিক্ষোভকারীদের এভাবে নিহত হওয়ার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধের সমতুল্য বলে বিবৃতিতে জানায় সংস্থাটি৷

পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ চলছে৷

‘সঠিকভাবে হিজাব না পরা’কে কেন্দ্র করে ইরানের কুর্দিপ্রধান শহর সাকেজ থেকে মাহসা আমিনিকে আটক করা হয়৷ পুলিশি হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর তার মৃত্যু হলে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে৷

আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নকে ইরানের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবোক৷

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, তার দেশে চলমান বিক্ষোভের পেছনে পশ্চিমের দেশগুলোর হাত রয়েছে৷ দেশটিতে গত কয়েকদিনে বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, এমন খবর পাওয়া গেছে৷

এদিকে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদান শহরে গত এক সপ্তাহ ধরা চলা বিক্ষোভে এখন পর্যন্ত ৪১জন নিহত হয়েছে বলে দাবি মানবাধিকার সংস্থাটির৷

সংস্থাটির দাবি, সেখানকার একজন পুলিশ কর্মকর্তা এক তরুণীকে ধর্ষণ করেছে এমন অভিযোগের প্রেক্ষিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে৷

তবে সিস্তান-বালুচিস্তান প্রদেশের এই বিক্ষোভ মাহসা আমিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি৷

সিস্তান-বালুচিস্তানে নিহতের সংখ্যা এবং মাহসা আমিনি হত্যাকাণ্ড মিলিয়ে গত ১৫ দিনে সারা দেশে ১৩৩জন নিহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় মানবাধিকার সংস্থা বালুচ অ্যাকটিভিস্ট ক্যাম্পেইন৷

এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আর যেন এমন ঘটনা না ঘটে তা সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে তৎপর হওয়ার আহ্বান জানায় ইরান হিউম্যান রাইটস৷

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...