বৃহস্পতিবার কর্মদিবসটি ছুটি নিলেই টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি,স্বায়ত্তশাসিত বা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মজীবীরা।
২০২২ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী বুধবার (৫ অক্টোবর) সারাদেশে দুর্গাপূজার (বিজয়া দশমী) জন্য একদিন সাধারণ ছুটি। পরেরদিন বৃহস্পতিবার (৬ অক্টোবর) একদিন অফিস খোলা থাকবে। এই বৃহস্পতিবার কর্মদিবসটি যদি কোন সরকারি কর্মজীবী ছুটি নেন তাহলে তিনি একটানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন।
কেননা শুক্র এবং শনিবার (৭ ও ৮ অক্টোবর) সাপ্তাহিক ছুটি। এরপরের দিন রোববার (৯ অক্টোবর) ঈদে মিলাদুন্নবী (সা.) সরকারি ছুটি। সুতরাং ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত টানা ছুটির জন্য চাকরিজীবীদেরকে শুধু বৃহস্পতিবার ছুটি নিতে হবে।
আবার দিনপঞ্জির পরিক্রমায় এমন ছুটি পড়ে যাওয়ায় বেসরকারি অনেক শিল্প প্রতিষ্ঠানও এডজাস্ট সিস্টেমের মাধ্যমে কর্মজীবীদের টানা ছুটির ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।
কর্মরতদেরকে একটানা পাঁচদিন ছুটির আনন্দ প্রদানের উদ্দেশ্যে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় উৎপাদনমুখী পোষাকশিল্প খাতেও টানা ছুটি ঘোষণা করা হয়েছে। অনেক প্রতিষ্ঠানে শারদীয় দুর্গোৎসব এবং ঈদে মিলাদুন্নবীর ছুটিকে একটানা ছুটি বানানোর পরিকল্পনায় এক সপ্তাহের বন্ধও ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
এই ব্যাপারে কালুরঘাটস্থ একটি পোশাক কারখানার কর্মী বেবী আক্তার জানান, সোমবার থেকে আমাদের এক সপ্তাহের ছুটি। বিজয়ী দশমী, ঈদে মিলাদুন্নবীর ছুটি দুয়েকদিনের ব্যবধানে পড়াতে এবার আমরা ঈদের মত লম্বা ছুটি পাচ্ছি। তবে কোম্পানি পরবর্তীতে তা এডজাস্ট করে নেবে বলে ঘোষণা দিয়েছে।
হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে শারদীয়া দুর্গাপূজা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দেশে সর্বত্র পারিবারিক কিংবা সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হয়। এদিন সরকারি ছুটি।
অন্যদিকে, ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদের (সা.) জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। সৌদি আরবের মক্কা নগরে ৫৭০ খ্রিস্টাব্দের এ দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন।
৬৩২ খ্রিস্টাব্দেরএকই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। দিনটিকে অশেষ পুণ্যময় ও আশীর্বাদধন্য দিন হিসেবে বিবেচনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিন দেশে সরকারি ছুটি থাকে।
ইউডি

