সোমবার, ২৯ জুন ২০২৬

বিনোদনের রঙের স্মরণসভায় বক্তারা

শিশু সাহিত্যিক রমজান আলী মামুন তাঁর সৃষ্টিশীল সাহিত্যের জন্য বেঁচে থাকবে

- Advertisement -
Single page 1st Paragraph

বিনোদনের রঙ এর উদ্যোগে বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক রমজান আলী মামুনের ৩য় মৃত্যুবার্ষিকীর স্মরণসভা শনিবার( ১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক বাচিক শিল্পী হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান শিশু সাহিত্যিক কবি ও সাংবাদিক রাশেদ রউফ। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল। স্বাগত বক্তব্য রাখেন বিনোদনের রঙ সম্পাদক নাসির হোসেন জীবন। বিশিষ্ট আবৃত্তিশিল্পী দিলরুবা খানম ছুটির পরিচালনায় এতে স্মতিচারণ করেন বিশিষ্ট কবি জিন্নাহ চৌধুরী, কবি অধ্যাপিকা বদরুন্নেসা সাজু, মাসিক আন্দরকিল্লা সম্পাদক নুরুল আবসার, কবি ইউছুফ মুহাম্মদ, অধ্যাপিকা কাঞ্চনা চক্রবর্তী, কবি রিজোয়ান মাহমুদ, কবি আসিফ ইকবাল, সংগঠক সজল দাশ, মোঃ তিতাস, বাপ্পারাজ, রমজান আলী মামুনের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সায়েম উদ্দীন প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রয়াত রমজান আলী মামুন একজন আপাদমস্তক একজন শিশু সাহিত্যিক ছিলেন। সাহিত্যের প্রতি গভীর অনুভব ও আন্তরিকতা আমরা রমজান আলী মামুনের মাঝে দেখতে পেতাম। তাঁর প্রতিভাদীপ্ত সাহিত্য কর্মগুলো বাঁচিয়ে রাখতে তাঁর লেখা পুনঃমুদ্রণ ও বিক্রি খুব জরুরী। তিনি বলেন, শিশু সাহিত্যের বিকাশে রমজান আলী মামুন উল্লেখযোগ্য ভুমিকা রেখেছেন। প্রধান আলোচক কামরুল হাসান বাদল বলেন প্রয়াত শিশু সাহিত্যিক রমজান আলী মামুন দীর্ঘ ৩ যুগ লেখালেখি করে শিশু সাহিত্যকে সমৃদ্ধ করতে ভুমিকা পালন করে গেছে। একজন সাদা মাটা সুন্দর ও সৃষ্টিশীল মানুষ হিসেবে রমজান আলী তাঁর সাহিত্য কর্ম সৃষ্টি করে আমাদেরকে ঋদ্ধ করেছেন। তিনি বলেন রমজান আলী মামুন আমাদের মাঝে নেই কিন্তু সাহিত্য কর্মকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। অনুরুপ রমজান আলী মামুনের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...