সোমবার, ২৯ জুন ২০২৬

সীতাকুণ্ডে গোপনে গোসলের ভিডিও ধারণ করে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ; গ্রেপ্তার ১

- Advertisement -
Single page 1st Paragraph

সীতাকুণ্ডে গোসলের সময় গোপনে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আবদুল্লাহ আল মামুন(২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষক আব্দুল্লাহ আল মামুন বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়া গ্রামের আনোয়ার মেম্বারের বাড়ির মাহাবুব আলম এর পুত্র। ভূক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে আদলতে মামলা দায়ের করার পর শনিবার(১ অক্টোবর) দিবাগত রাতে আসামী মামুনকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নতুন পাড়া গ্রামে গোসল করার সময় মামুন গোপনে ভিডিও ধারণ করে। গৃহবধূর স্বামী চাকুরীতে থাকায় তার ঘরে প্রবেশ করে তাকে একা পেয়ে ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে মামুন। গৃহবধূকে পিস্তল দেখিয়ে এবং ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের কথা গোপন রাখতে বলে। প্রকাশ করলে তাঁর স্বামীকে হত্যা করে লাশ গুম করার ও হুমকি দেয়। ধর্ষিতা গৃহবধূ তাঁর নিজের পরিবার ও স্বামীর নিরাপত্তার কথা চিন্তা করে বিষয়টি কাউকে না জানিয়ে গোপন রাখেন। সর্বশেষ গত ৩ আগস্ট দুপুর সাড়ে ১২ টায় মামুন পূর্বের ন্যায় ভয়ভীতি দেখিয়ে একই কায়দায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসার আগে পালিয়ে যায় মামুন। এঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মামুনকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক নাছরুল্লাহ বলেন, মামলার ১নং আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...