শনিবার, ২০ জুন ২০২৬

বিমান পাইলট ক্যাপ্টেন নওশাদ না ফেরার দেশে

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের মহারাষ্ট্রের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম মারা গেছেন। শুক্রবার থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। একটি উর্ধ্বতন সূত্র এ কথা নিশ্চিত করেছে।
শুক্রবার মাস্কাট থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-০২২) চালানোর সময় মাঝ আকাশে নওশাদ ‘বড় ধরনের হৃদরোগে’ আক্রান্ত হন। গত চার দিন ধরে তিনি ‘কোমায়’ এবং হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভেন্টিল্যাশন সাপোর্টে ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, ‘তিনি (পাইলট) বেঁচে নেই। ভেন্টিল্যাশন সার্পোটে থাকা অবস্থায় আজ স্বাভাবিকভাবে তিনি মারা যান। পাইলটের পরিবারের সদস্যদের উপস্থিতিতেই তার ভেন্টিল্যাটন সাপোর্ট খুলে নেয়া হয়।’
সূত্রটি আরো বলেন, গতকাল থেকেই ‘কোমা’ ও আইসিইউতে ভেন্টিল্যাশন সার্পোটে থাকা পাইলটের শারীরিক অবস্থার অবনতি ঘটছিল।
তিনি আরো বলেন, নওশাদের পরিবারের সদস্যরা এবং বিমানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা হাসাপাতালে তার মৃত্যু সনদের জন্য অপেক্ষা করছেন। সনদ পাওয়ার পর ঢাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে শীর্ষ কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে পাইলটের মৃত্যুর কথা ঘোষণা করবেন।
হাসপাতালের অপর এক সূত্র জানায়, পাইলটের লাশটি সম্ভবত হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাশটি ঢাকায় পাঠানো হবে। আর এ জন্য কিছু সময় লাগতে পারে।
আইসিইউতে চিকিৎসাধীন পাইলটের চিকিৎসায় একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন চিকিৎসক দল গঠন করা হয়। দলটিতে ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ডা. শুভ্রজিৎ দাসগুপ্ত, ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ান ডা. রঞ্জন বারোকার ও ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ান ডা. বীরেন্দ্র বেলেকার ছিলেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...