সোমবার, ২২ জুন ২০২৬

মার্কিন রাজনীতিতে আসার ইঙ্গিত প্রিয়াংকা চোপড়ার

- Advertisement -
Single page 1st Paragraph

মার্কিন রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে তাঁর আলোচনা পর্ব থেকে বেশ কয়েকটি ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা একটি দীর্ঘ নোটও লিখেছেন যাতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভোটাধিকারের বিষয়ে কথা বলেছেন।

তিনি বলেছেন যে, আমি এদেশে ভোট না দিলেও আমার স্বামী দেন এবং একদিন আমার মেয়ে দেবে।
আলোচনায় ভারতে কীভাবে ইন্দিরা গান্ধী থেকে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পর্যন্ত নারীরা ‘সর্বোচ্চ নির্বাচিত পদে’ অধিষ্ঠিত হয়েছেন সে সম্পর্কে কথা বলেছেন প্রিয়াঙ্কা।

মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ এখনও ‘চূড়ান্ত কাচের ছাদ ভেঙে যাওয়া’র মতো পরিস্থিতি দেখেনি বলেও মন্তব্য করেছেন এই অভিনেত্রী।
তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে প্রিয়াঙ্কার এমন গুরুত্বপূর্ন আলোচনায় অনেকের মনেই দানা বাঁধছে একটি প্রশ্ন।

তবে কি প্রিয়াঙ্কা মার্কিন রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন? আপাত দৃষ্টিতে সেটি ধারনা করা হলেও মুলত ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির উইমেন লিডারশিপ ফোরামে নারীর ক্ষমতায়ন বিষয়ক একটি আলোচনায় অংশগ্রহণ করেছিলেন এই ভারতীয় অভিনেত্রী।

ইভেন্টের জন্য প্রিয়াঙ্কা একটি দীর্ঘ হলুদ পোশাক এবং সাদা হিল পরেছিলেন। ওয়াশিংটন ডিসিতে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি (ডিএমসি) উইমেন লিডারশিপ ফোরামে বক্তৃতা করেন প্রিয়াঙ্কা ও কমলা হ্যারিস।

প্রিয়াঙ্কা তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছেন, যেখানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সব জায়গাতেই নারীরা অন্তর্ভুক্ত। নারীরা ব্যতিক্রম নয়। নারীরা সক্ষম।

আদিম সময়কাল থেকেই বিশ্ব নারীর ক্ষমতাকে খর্ব করেছে। আমাদের সবসময় এড়িয়ে যাওয়া হয়েছে এবং নীরব করে রাখা হয়েছে। কিন্তু অনেক নিঃস্বার্থ নারীর সাহস এবং দৃঢ়তার জন্যই আজ নারীমুক্তি ঘটেছে। আমরা আজ এমন একটি জায়গায় আছি যেখানে আমরা একসাথে আসতে পারি এবং ভুল সংশোধনের জন্য সম্মিলিতভাবে কাজ করতে পারি। গত রাতে ওয়াশিংটন ডিসিতে উইমেনস লিডারশিপ ফোরাম কনফারেন্সে কমলা হ্যারিসের সাথে আলোচনা করার যে সম্মান পেয়েছিলাম, তা একটি গুরুত্বপূর্ণ সুযোগ ছিল আমার জন্য।

তিনি আরো লিখেছেন,ভিপি হ্যারিসের সাথে আমার কথোপকথন হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কেন্দ্র করে, যেগুলোকে সুরাহা করার জন্য একটি পরিষ্কার দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনা থাকা দরকার৷ ডব্লিউএলএফ এবং এই সংগঠনটির একজন প্রতিষ্ঠাতা শক্তি সেক্রেটারি হিলারি ক্লিনটনকে ধন্যবাদ, এই গুরুত্বপূর্ণ কথোপকথনে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য।

এছাড়া প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তাকে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের দক্ষিন এশীয় সদস্যদের সাথে পোজ দিতে দেখা গেছে।

প্রিয়াঙ্কা চোপড়া মার্কিন মুল্লুকে পাড়ি জমিয়েছেন বহু আগেই। তিনি মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেছেন এবং তাদের একটি কন্যা রয়েছে। প্রিয়াঙ্কা-নিকের কন্যার নাম মালতি মারি চোপড়া জোনাস। বর্তমানে নিজের পরিবারের সঙ্গেই ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।

সূত্র : হিন্দুস্তান টাইমস

ইউডি

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...