মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

প্রেসিডেন্টের টিকটক বানিয়ে সমালোচনার মুখে নেইমার

- Advertisement -
Single page 1st Paragraph

ব্রাজিলের বিতর্কিত প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে সমর্থন জানিয়ে টিকটক বানিয়ে এবার চরম সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। নির্বাচনে পদপ্রার্থী প্রেসিডেন্টকে নিয়ে একজন আন্তর্জাতিক তারকা ফুটবলারের এমন কান্ডে ব্রাজিলের বামপন্থীরা তার চরম সমালোচনা করে যাচ্ছেন।

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আগামী রবিবার। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রেসিডেন্ট বলসোনারো ও সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। সেই নির্বাচনের আগে টিকটক ভিডিওর মাধ্যমে নেইমার বলসোনারোকে সমর্থন জানিয়েছেন।
গত বুধবার সাও পাওলোতে নেইমারের প্রতিষ্ঠিত সামাজিক প্রতিষ্ঠান নেইমার ইনস্টিটিউটে সফরে গিয়েছিলেন বলসোনারো। এই ঘটনায় ইনস্টাগ্রাম ভিডিওতে তাকে ধন্যবাদও জানান নেইমার। পরের দিন ফ্রান্স থেকে বলসোনারোর প্রতি সমর্থনে জানিয়ে একটি টিকটক ভিডিও তৈরি করেন নেইমার। ভিডিওতে দেখা যায়, বলসোনারোর নির্বাচনী প্রচারণার গানে ঠোঁট মেলাচ্ছেন নেইমার। নেইমার টুইটারে ভিডিও পোস্ট করার পরপরই বলসোনারোর দলের লোকেরা শেয়ার দিতে শুরু করেন।

বিষয়টি হয়তো ভালো লাগেনি নির্বাচনে বলসোনারোর প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার অনুসারীদের। নেইমারের অভিযোগ, লুলা দা সিলভার লোকেরা তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা করেছে।

টুইটারে এমন অভিযোগ করে নেইমার বলেছেন, ‘তারা গণতন্ত্রের কথা বলে। আরও কত বিষয়ে কথা বলে তারা। কিন্তু যখন কেউ ভিন্নমতের কথা বলে, তথাকথিত সেই গণতন্ত্রের অনুসারীদের দ্বারা তারা আক্রমণের শিকার হয়।’

নেইমারের আগে ফুটবলারদের মধ্যে বলসোনারোকে সমর্থন দিয়েছেন টটেনহামের লুকাস মউরা।

ইউডি

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি এই নতুন রেকর্ড গড়েছেন। ডালাসে ম্যচের ৩৮ মিনিটে গোল...

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ (আইএমও: ৯৭৯৩৮২০) সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম...

সর্বশেষ

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং...

প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে...

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২...

ইরানের ওপর তেল নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স...