রাউজান পৌরসভায় নকল ভেজাল, আনরেজিষ্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধ এবং এন্টিবায়োটিক যৌক্তিক ব্যবহারে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ অক্টোবর) বেলা ১২ টায় রাউজান পৌরসভার সম্মেলন কক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের আয়োজনে রাউজান কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের ঔষধ তত্ত্বাবধায়ক মো. সাখাওয়াত হোসেন রাজু আকন্দ। সাগর শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক প্রসূন কান্তি দাশ দোলন। ফার্মেসি মালিকদের পক্ষে বক্তব্য রাখেন খালেদ আনসারী ও টিপু দেব নাথ। সভায় ফার্মেসি মালিকদের পক্ষে হতে উপজেলা ভিত্তিক ফার্মেসিস্ট ট্রেনিং সেন্টার গড়ে তোলার প্রস্তাব রাখা হয়।
ইমা

