বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কাবুল বিমানবন্দরে রকেট হামলা

- Advertisement -
Single page 1st Paragraph

আফগানিস্তানের কাবুল বিমানবন্দর লক্ষ্য করে রকেট হামলার ঘটনা ঘটেছে। অন্তত পাঁচটি রকেট মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

কাবুল বিমানবন্দর বর্তমানে মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বিমানবন্দর থেকে সামরিক-বেসামরিক লোকজন সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

সোমবার এসব রকেট ছোড়া হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রগুলো।

আগামীকাল ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে কাবুল বিমানবন্দর লক্ষ্য করে রকেট নিক্ষেপের ঘটনা ঘটলো।

একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কাবুল বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া অন্তত পাঁচটি রকেট মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে বিমানবন্দরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

এর আগে রবিবার মার্কিন বাহিনী আফগানিস্তানে ড্রোন হামলা চালায়। যুক্তরাষ্ট্রের দাবি, কাবুলে চালানো এই ড্রোন হামলায় কয়েকজন আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে। তারা হামলার উদ্দেশ্যে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের দিকে যাচ্ছিল।

তবে সোমবার একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ওই হামলায় তিন শিশুসহ ছয় বেসামরিক আফগান নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে ভয়াবহ জঙ্গি হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হন। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স-আইএসকেপি।

পরদিন শুক্রবার আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় কাবুলে হামলার পরিকল্পনাকারীসহ আইএসকেপির দুই জঙ্গি নিহত হন।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...