মহানগর আওয়ামী লীগের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেজো ভাই এ এ এম শাহাবুদ্দিন ইন্তকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকালে নগরীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
এ এ এম শাহাবুদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশন ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন।
আজ ১ অক্টোবর শনিবার বা’দে এশা কদম মোবারক শাহী জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজন।
এক শোকবার্তায় সুজন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

