সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

- Advertisement -
Single page 1st Paragraph

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার সকাল ৯ টায় ম্যাচটি শুরু হয় সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। এদিন টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় সফরকারীরা। ব্যাট করতে নেমে ১০ উইকেটে ৮২ রান সংগ্রহ করতে সক্ষম হয় থাইল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন ফান্নিতা মায়া।

এদিকে থাইল্যান্ডের দেয়া ৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন উইকেট কিপার শামীমা সুলতানা ও ফারজানা হক। আউট হয়ে প্যাভিলনে ফেরার আগে ৩০ বলে ৪৯ রানের এক অনবদ্য ইনিংস খেলেন শামীমা। তার আউটের পর ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা মিলে পৌঁছে যান জয়ের বন্দরে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রুমানা আহমেদ। ২টি করে উইকেট শিকার করেন নাহিদা, সানজিদা ও সোহেলী।বর্তমান সময়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দল আছে দুর্দান্ত ফর্মে। সর্বশেষ ৫ ম্যাচের ৫টিই জিতেছে তারা। অন্যদিকে ৫ ম্যাচের তিনটি জিতেছে থাইল্যান্ড।

এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও থাইল্যান্ড ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে ম্যাচ খেলবে। ফলে গ্রুপ পর্বে প্রতিটি দলের ম্যাচ দাঁড়াবে ৬টি করে। পয়েন্ট তালিকার সেরা চার দল উঠবে সেমিফাইনালে।

মেয়েদের এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ হলেও, এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে ভারত। টি-টোয়েন্টি সংস্করণে দুটি আর একদিনের সংস্করণে চারটি মিলিয়ে মোট ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

এই বিভাগের সব খবর

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রেবাবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে হজ ব্যবস্থাপনা...

সংবিধান অনুযায়ী গণভোট অধ্যাদেশ আইনে পরিণত করার প্রয়োজন ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক যে গণভোট, এই গণভোট সেই গণভোট নয়। অধ্যাদেশ অনুসারে আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন একই তারিখে...

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতা-কর্মীদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ (সদর) ও...

সর্বশেষ

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট...

সংবিধান অনুযায়ী গণভোট অধ্যাদেশ আইনে পরিণত করার প্রয়োজন ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক...

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতা-কর্মীদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার...

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে রাঙামাটিতে বৈসাবি উৎসব শুরু

জেলার কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৪টি...

বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো বিষু ও বিজু উৎসব

জেলার সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরাতন বছরকে...

আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে ইরান ও যুক্তরাষ্ট্র রোববার কোনো সমঝোতায়...