বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করতে চায় বাংলাদেশ নারী দল

- Advertisement -
Single page 1st Paragraph

শিরোপা ধরে রাখার মিশনে জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডে-২এ থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের প্রমীলারা।
সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচটি দেখতে দর্শকদের কোন টিকেট লাগবেনা।
এশিয়ার সাতটি দল নিয়ে অনুষ্ঠিতব্য এবারের আসরটি ২০২০ সালে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ এর কারনে তা স্থগিত হয়ে যায়।
মালয়েশিয়ায় সর্বশেষ ২০১৮ সালে উত্তেজনাপূর্ণ ফাইনালের শেষ বলে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিলো বাংলাদেশ নারী দল। তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়াটা বাংলাদেশের জন্য বাড়তি চাপ। কিন্তু সম্প্রতি টি-টোয়েন্টি বিশ^কাপ বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় আত্মবিশ্বাসী পুরো দল। ফলে শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদি তারা।
টি-টোয়েন্টি বিশ^কাপ বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে হ্যাট্টিক চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
ইনজুরির কারনে বাছাই পর্বে খেলতে পারেননি পেসার জাহানারা আলম। এশিয়া কাপের দলে ফিরেছেন তিনি। জাহানারাকে পেয়ে উজ্জীবিত বাংলাদেশ। কোভিড থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন ফারজানা হক পিংকি।
টাইগ্রেসের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, এখন শুধু এশিয়া কাপে দিকেই মনোযোগ দিতে চান।
তিনি বলেন, ‘যেহেতু আমরা ঘরের মাঠে খেলবো, তাই কোন চাপ অনুভব করছি না। নিজেদেরকে এগিয়ে রাখছি। আমি মনে করি, সবচেয়ে বড় অনুপ্রেরণা হল- আমরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি। যা পুরো দলকে অনুপ্রাণিত করছে।’
ইংল্যান্ডের মাটিতে সদ্যই প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ভারত। এশিয়া কাপে এবারও বাংলাদেশের প্রধান প্রতিন্দ্বন্দি ভারত। কিন্তু নিগার সুলতানার মতে টুর্নামেন্টের সকল অংশগ্রহণকারী দলই নিজেদের খেলায় অনেক উন্নতি করেছে। তাই শুধুমাত্র একটি দলকে প্রতিন্দ্বন্দি ভাবার কোন সুযোগ নেই।
তিনি বলেন, ‘এখানে প্রতিটি দল যথেষ্ট শক্তিশালী এবং এখন খুব ভালো ক্রিকেট খেলছে তারা। সবাইকে সমান গুরুত্ব দিতে হবে এবং তাদের সবার বিপক্ষে ভালো খেলতে হবে আমাদের।’
নিগার আরও বলেন, ‘তবে আমরা শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। কারণ আমরা ঘরের মাঠে খেলছি এবং দল ভালো অবস্থায় আছে।’
টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে সিলেটে। ২৪টি ম্যাচের মধ্যে ৯টি হবে সিলেটের আউটার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাকি ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি ফরম্যাটের টুুর্নামেন্টে অংশগ্রহণকারী ৭টি দল একে অপরের মুখোমুখি হবে। আগামী ১৫ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী এশিয়া কাপের।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে একটি ম্যাচেও হারেনি বাংলাদেশ। তাই এশিয়া কাপের জন্য এর চেয়ে ভালো প্রস্তুতি হতে পারে না বলে মনে করেন নিগার।
তিনি বলেন, ‘আমি বলবো, এটা ছিল আমাদের জন্য সেরা প্রস্তুতি, কারণ ম্যাচ খেলার চেয়ে ভালো প্রস্তুতি আর নেই। যেহেতু আমরা এই ফরম্যাটে খেলছি, এটা এশিয়া কাপে আমাদের অনেক সাহায্য করবে। আমরা এক সাথে খেলছি এবং এশিয়া কাপের জন্য টিম কম্বিনেশন পেয়েছি, দল হিসেবে খেলতে পারলে এশিয়া কাপেও ভাল কিছু হবে বলে আমি মনে করি।’
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামিমা সুলতানা, ফারাজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মুস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহেলি আক্তার।
স্ট্যান্ড-বাই : মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...