শুক্রবার, ১৯ জুন ২০২৬

সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে মাঠে চট্টগ্রামের নারীরা

- Advertisement -
Single page 1st Paragraph

সিআরবি থেকে হাসপাতাল নির্মাণ প্রকল্প সরিয়ে নিতে এবার মাঠে নেমেছেন নারীরা। রোববার বিকেলে সিআরবিতে নারী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারখানেক নারী অংশ নেন।
এ সময় নাগরিক সমাজের নেতারা বলেন, সিআরবিতে শুধু হাসপাতালই নয়, কোনো ধরনের স্থাপনাই নির্মাণ করতে দেওয়া হবে না। কোনো ধরনের স্থাপনা নির্মাণের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। প্রতিদিনের মতো রোববার নারী সমাবেশে ছিল প্রতিবাদী গানের আয়োজন। চট্টগ্রামের টিভি ও বেতারসহ বিভিন্ন শিল্পী সিআরবি রক্ষার ‘থিম সং’-এর পাশাপাশি দেশাত্মবোধক গান পরিবেশন করেন। গানে গানে জানান প্রতিবাদ।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, ‘আমরা প্রাণ-প্রকৃতির প্রতি সুবিচার করিনি বলেই করোনার ছোবলে আজ মানবজাতি বিপন্ন। মানুষের বেঁচে থাকার জন্য প্রকৃতির ভারসাম্য অপরিহার্য। চট্টগ্রাম শহর পাহাড়, নদী আর সাগর ঘেরা জনপদ। প্রকৃতির বিপুল ঐশ্বর্য নিয়ে এই শহর গড়ে উঠেছে। অথচ আমরা নিজ হাতে সেই ঐশ্বর্যকে হত্যা করতে বসেছি। সিআরবির প্রাণ-প্রকৃতি বিপন্ন করে যারা হাসপাতাল করার অপচেষ্টা করছে, আমি আহ্বান জানাচ্ছি চট্টগ্রামবাসীর কাছে— তাদের বিরুদ্ধে সর্বাত্মক গণপ্রতিরোধ গড়ে তুলুন।’

সভাপতির বক্তব্যে নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, ‘সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের জন্য কারা, কোন মহল ষড়যন্ত্র-চক্রান্ত করে যাচ্ছে, তা আজ পরিষ্কার। আমরাও হাসপাতাল চাই। হাসপাতাল করার জন্য চট্টগ্রাম বন্দর, রেল এমনকি সিটি করপোরেশনেরও অনেক জায়গা আছে। কিন্তু সিআরবির মতো একটি প্রাকৃতিক সৌন্দর্যম-িত জায়গায় আমরা হাসপাতাল চাই না। এত প্রতিবাদের পরও সিআরবিতে হাসপাতাল করার পেছনে যারা উঠে-পড়ে লেগেছেন, তাদের স্বার্থটা কি? আসলে বর্তমান সরকারকে গণবিচ্ছিন্ন করার জন্য একটি অশুভ শক্তি চক্রান্ত করছে। এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

সমাবেশে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুচ। নগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, মমতাজ খান, মালেকা চৌধুরী, হাসিনা আক্তার টুনু, শারমিন ফারুক, হুরে আরা বিউটি, লায়লা আক্তার এটলী, আঞ্জুমান আরা, তসলিমা নূরজাহান রুবি, আয়েশা ইব্রাহিম, উম্মে হাবিবা গিয়াস, জেনিফার আলম, কান্তা ইসলাম মিনু।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...