সোমবার, ২৯ জুন ২০২৬

কোন অশুভ শক্তি রাউজানের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না:ফজলে করিম চৌধুরী এমপি

- Advertisement -
Single page 1st Paragraph

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, আমি দীর্ঘ ২৬ বছর ধরে তিলে তিলে রাউজানকে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলেছি। কোন অশুভ শক্তি রাউজানের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না।
শুক্রবার(৩০ সেপ্টেম্বর )সকালে রাউজান উপজেলার কেন্দ্রীয় মন্দির রাস বিহারী ধাম প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন দের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ও সদর ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরো । স্বাগত বক্তব্য রাখেন পৌর কাউন্সিল এড. সমীর দাশ গুপ্ত। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান লালু, রবীন্দ্র লাল চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন দে সহ আরো অনেকেই। সভায় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ হতে আড়াই হাজার নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...