শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ছুুটিতে চলে যেতে পারেন টাঙ্গুয়ার হাওর

- Advertisement -
Single page 1st Paragraph

দুর্গোৎসবের ছুটিতে ঘুরে আসতে পারেন টাঙ্গুয়ার হাওর। নীল রঙের স্বচ্ছ জলের নিচেই উঁকি দিচ্ছে শ্যাওলা ও নাম না জানা শত জলজের দল। মনে হবে যেন আস্ত একটা জঙ্গলই পানির নিচে ঘুমিয়ে আছে! রোদের তীব্রতায় আয়নার মতো ঝকঝকে পানিতে সেই জঙ্গলের প্রতিচ্ছবিতে হারিয়ে যেতে ঘুরে আসা যায় টাঙ্গুয়ার হাওরে।

কিছুদিন আগেও টাঙ্গুয়ার হাওরের নৌকাগুলোতে ভ্রমণ ছিল বেশ কষ্টকর। প্রায় হামাগুড়ি দিয়ে প্রবেশ করতে হতো নৌকায়। ছিল না স্বাস্থ্যসম্মত টয়লেট কিংবা পানি থেকে ওঠার পর কাপড় বদলানোর স্থান। নৌকার পাটাতনে একসঙ্গে ঘুমাতে হতো গাদাগাদি করে। ছুটি কাটাতে গিয়ে কিংবা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে গিয়ে তাই অনেকেই উল্টো ক্লান্ত হয়ে ফিরতেন। তবে এখন সেই দিন বদলে গেছে।

হাওরের পানির উপর এখন ভেসে বেড়াচ্ছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন সব হাউসবোট। এগুলোতে প্রবেশ করার জন্য এখন আর নিচু হতে হবে না আপনাকে। দিব্যি সোজা হয়ে যেমন হাঁটতে পারবেন, তেমনি আলাদা কেবিন ও হাই কমোডসহ টয়লেটের ব্যবস্থা রয়েছে এগুলোতে। ঠিক যেন পানির উপর ভেসে বেড়ানো রিসোর্ট! নিজের রুমে বসে এক কাপ গরম চা হাতে টাঙ্গুয়ার সৌন্দর্য উপভোগ করতে পারবেন বিলাসী এসব নৌকাগুলোতে।

আরশিনগর হাউসবোটের স্বত্তাধিকারী মোহাম্মদ রাফিউল হক জানালেন, তার হাউসবোটে মোট ছয়টি কেবিন রয়েছে। প্রতি কেবিনে তিন জন করে মোট ১৮ জনকে নিয়ে ভ্রমণ করতে পারে আরশিনগর। অতিথিদের জন্য খাবার রান্না করা হয় নৌকাতেই। খরচটা কেবিনপ্রতি নয়, জনপ্রতি হিসেবে ধরা হয়। ৫ হাজার ৫০০ টাকার মতো খরচ পড়বে প্রতিজনের জন্য। তবে একসঙ্গে বড় দল হলে সে¶েত্রে কিছুটা কমে খরচ। দম্পতিদের জন্যও রয়েছে ছাড়। শিশুদের জন্য আলাদা করে কোনও খরচ দিতে হবে না।

দুই বছরের শিশু নিয়ে সম্প্রতি হাউসবোট ‘রূপকথা-দ্য ফ্লোটিং প্যারাডাইস’ থেকে ঘুরে এসেছেন অন্তরা ইসলাম। জানালেন তার দারুণ অভিজ্ঞতার কথা। সারারাত তো বটেই- দিনেও বেশ অনেক¶ণ জেনারেটরের ব্যবস্থা ছিল অত্যাধুনিক এই নৌকায়। ফলে গরমে কষ্ট পেতে হয়নি। শিশুও উপভোগ করেছে ভ্রমণ। শিশু যেন পানিতে পড়ে না যায় সেদিকে শুধু ল¶ করা গেলে শিশুসহ ভ্রমণের চমৎকার অভিজ্ঞতা হবে বলে মনে করেন তিনি।

‘রূপকথা-দ্য ফ্লোটিং প্যারাডাইস’ এর স্বত্ত্বাধিকারী এখতিয়ার শাকিল জানালেন, প্রতিটি কেবিনের সঙ্গেই ব্যক্তিগত ব্যালকনির ব্যবস্থা রয়েছে তার হাউসবোটে। মোট ৭টি কেবিনের মধ্যে ৬টি কাপল কেবিন ও একটি ট্রিপল কেবিন। দুটো কেবিনের সঙ্গে রয়েছে বাথরুম। এছাড়া দোতলায় রয়েছে ভিউর লাউঞ্জ, যেখান থেকে বার্ডস আই ভিউতে হাওরের সৌন্দর্য উপভোগ করা যায়।

হাউসবোট জলছবির পক্ষ থেকে জানানো হয়; প্রতিটি রুমে ফ্যানের ব্যবস্থা, ওপেন লাউঞ্জ, ইনডোর গেমস, সার্বক্ষণিক চা/কফি, বই পড়ার ব্যবস্থা, সবার জন্য লাইফ জ্যাকেট ও সুস্বাদু খাবারের ব্যবস্থা রয়েছে তাদের হাউসবোটে।

ছুটি কাটাতে এসব বিলাসবহুল হাউসবোট এখন বেচ্ছে নিচ্ছেন অনেকেই। আনমনে টাঙ্গুয়ার সৌন্দর্য উপভোগ, এক কাপ চা ও বই হাতে পানির উপর অলস ছুটি কাটানো কিংবা নিভৃতে দুদণ্ড অবসর কাটাতে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন টাঙ্গুয়ার হাওর থেকে।
কিছু হাউসবোটের সঙ্গে যোগাযোগ করার উপায় জেনে নিন-

১। আরশিনগর- ০১৮৮৬৫০১২৮২
২। রূপকথা-দ্য ফ্লোটিং প্যারাডাইস- ০১৮৮৬৩৬৩২৩২
৩। জলছবি- ০১৭১৩৩৮৮৪৯৩
৪। বেহুলা- ০১৯১৩৫৪০৬১৭
৫। বনেদি- ০১৭০৫১২৮৮৭৭

ইউডি

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং আমাদের নেতা তারেক...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অসাম্প্রদায়িক কথাটা বিশ্বাস করি না। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান-কারো বেশি নয়, কারো...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...

জঙ্গল সলিমপুরের ‘নলা কাশেম’ অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে মো....