রবিবার, ২১ জুন ২০২৬

সীমান্তে আর অনুপ্রবেশ ঘটবে না : বিজিবি মহাপরিচালক

- Advertisement -
Single page 1st Paragraph

মিয়ানমার থেকে বাংলাদেশে দালালদের মাধ্যমে রোহিঙ্গারা ঢোকার চেষ্টা করেছিল। তাদের সে চেষ্টা নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামে সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) প্যারেড গ্রাউন্ডে ৯৮তম রিক্রুট ব্যাচ নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম তারা (রোহিঙ্গা) সীমান্ত এলাকায় সমবেত হচ্ছে এবং বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। খোঁজ-খবর নেওয়ার পরে আমরা আমাদের সক্ষমতা বাড়িয়েছি। বাংলাদেশে ঢোকার জন্য অনেকেই চেষ্টা করছিল, তা আমরা নস্যাৎ করে দিয়েছি।

‘আমরা নিশ্চিত করতে চাই, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশের মতো ঘটনা আর ঘটবে না।’রোহিঙ্গাদের প্রবেশের পেছনে অনেক দালাল চক্র রয়েছে উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, দালাল চক্রগুলোর অপচেষ্টা সব সময় থাকে। সীমান্তের একদিক থেকে, অন্য দেশ থেকে লোকজন অনুপ্রবেশের সঙ্গে জড়িত অনেক বিষয় আমরা নস্যাৎ করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কোনো সীমান্তে যদি আমাদের কাজের ব্যত্যয় হয় তাহলে আমরা এর প্রতিবাদ জানাই। তারা এর প্রতিউত্তর দেয়। আমরা আমাদের সীমান্তে জনবল বৃদ্ধি করেছি। ২৪ ঘণ্টা আমাদের সীমান্তরক্ষীরা টহল দিচ্ছে, নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

নদীপথে বিশেষ বাহনের মাধ্যমে আমরা টহল দিচ্ছি। স্থলপথে বিশেষ বাহনের মাধ্যমে আমরা টহল দিচ্ছি। আমি আদেশ দিয়েছি, আর একটিও দল যেন সীমান্ত অতিক্রম করে আমাদের দেশে প্রবেশ করতে না পারে। এজন্য অতিরিক্ত টহল ও তল্লাশি চৌকি বসানো হয়েছে। সীমান্তরক্ষীরা দিনরাত কষ্ট করছে বলে জানান বিজিবি মহাপরিচালক।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সর্বশেষ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...