মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ওয়াশিংটনের আকাশে উড়ল বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমান  

- Advertisement -
Single page 1st Paragraph

ওয়াশিংটনের আকাশে উড়ল চিরাচরিত জ্বালানীর পরিবর্তে পুরোপুরি বিদ্যুৎচালিত যাত্রিবাহী বিমান । মঙ্গলবার সকালে ওয়াশিংটনের গ্র্যান্ট কাউন্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আট মিনিটের সংক্ষিপ্ত যাত্রা করে অ্যালিস নামের এই বিমানটি। যদিও উদ্বোধনী উড়ানে কোনও যাত্রী ছিলেন না।

অ্যাভিয়েশন এয়ারক্রাফ্ট নামে ইসরায়েলের এক বিমান সংস্থা এই বিমানটি তৈরী করেছে। প্রথম উদয়নে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৫০০ ফুট উপরে ওঠেছিল এটি।

সংস্থার প্রেসিডেন্ট তথা সিইও গ্রেগরি ডেভিস এই উদয়নকে ‘ঐতিহাসিক’ অ্যাখ্যা দিয়েছেন। সংবাদমাধ্যম সিএনএনকে তিনি বলেন, পঞ্চাশের দশকের পর এই প্রথম বিমানে পুরোপুরি নতুন প্রযুক্তি ব্যবহৃত হল।

অ্যাভিয়েশন এয়ারক্রাফ্ট জানিয়েছে, বিদ্যুৎচালিত গাড়ি বা মোবাইল ফোনের মতোই মাত্র আধা ঘণ্টায় চার্জ দেয়া যাবে এই বিমানটিতে। নয়জন যাত্রীকে নিয়ে তা এক ঘণ্টা আকাশে উড়তে পারবে। গতি, ঘণ্টা প্রতি প্রায় ৪৪০ নটিক্যাল মাইল। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ নটস বা ২৮৭ মাইল গতিবেগে এগোতে পারে অ্যালিস।

মঙ্গলবারের প্রথম উড়ানের পর এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পর্যালোচনা করবে অ্যাভিয়েশন। সংস্থাটি আশা করছে , আর মাত্র কয়েক বছরের মধ্যে তা যাত্রী পরিবহণে সক্ষম করে তুলতে পারবে তারা। সব কিছু পরিকল্পনামাফিক চললে ২০২৭ সালের মধ্যেই এই বিমানটি যাত্রীদের নিয়ে যাতায়াত করতে পারবে বলে মনে করছে অ্যাভিয়েশন।

বিমান সংস্থাটি জানিয়েছে, যাত্রিবাহী, বিলাসবহুল (এগ্‌জিকিউটিভ) এবং মালবাহী বিমান— আপাতত অ্যালিসের এই তিনটি সংস্করণ পরীক্ষানিরীক্ষার পর্যায়ে রয়েছে। যাত্রিবাহী বিমানে নয়জন যাত্রী-সহ দু’জন বিমানচালক বসতে পারবেন। এগ্‌জিকিউটিভ বিমানে ছয়জন যাত্রীর জায়গা হবে। অন্য দিকে, মালবাহী অ্যালিসে আয়তনের ৪৫০ ঘনফুট জায়গায় মালপত্র রাখার ব্যবস্থা করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...