রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্র সচিব তিনদিনের রিমান্ডে

- Advertisement -
Single page 1st Paragraph

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রধান আসামি নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন আলী শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আজহার আলী লুৎফর রহমানের তিনদিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন। এছাড়া বাকি ৫ আসামির মধ্যে সহকারী শিক্ষক আমিনুল ইসলাম রাসেল ও জোবায়ের হোসেনের রিমান্ড আবেদন করলে আদালত আগামী রোববার (২ অক্টোবর) শুনানির দিন ধার্য করেন।

এই মামলার আসামিরা হলেন, কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক লুৎফর রহমান, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম রাসেল, জোবায়ের হোসেন, সোহেল রানা, হামিদুর রহমান, অফিস সহায়ক সুজন মিয়া। মামলার এজাহারভুক্ত আসামি অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছেন।

গত ২০ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে রাতে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২ জনের নামে মামলা করেন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী। এ ঘটনায় গণিত, পদার্থ, রসায়ন ও কৃষি বিজ্ঞানের পরীক্ষা স্থগিত ও উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানের প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

সরকারপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর দিলরুবা আহমেদ শিখা জানান, আসামিপক্ষের উকিল আসামিদের জামিন আবেদন করলে আদালত তা নামন্জুর করেন এবং লুৎফর রহমানের ৩ দিনের রিমান্ড মন্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আজাহার আলী জানান, প্রধান আসামি লুৎফর রহমানের ৩ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তা মন্জুর করেন। আরও দুই আসামির রিমান্ড আবেদন করা হলে আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করেন। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদসহ ১০ জন।

ইমা

এই বিভাগের সব খবর

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড) দুই দশকের পথচলা পূর্ণ করেছে। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

সর্বশেষ

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...