রবিবার, ২১ জুন ২০২৬

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থায় আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, আমরা কারোর অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না। কিন্তু আমাদের উপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়লে তা প্রতিহত করতে বাংলাদেশের সক্ষমতা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বান্দরবান সংলগ্ন চট্টগ্রামের সাতকানিয়াস্থ বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি) এর বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবি’র ৯৮তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমরা জেনেছি সীমান্তের ওপারে মিয়ানমার সরকারি বাহিনীর সাথে সেদেশের ‘আরাকান আর্মি’ নামে একটি সশস্ত্র গ্রুপের সাথে লড়াই চলছে। সেদেশে আরাকান আর্মিসহ আরো কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ প্রতিনিয়ত সেখানে সরকারি বাহিনীর সাথে লড়াই করছে। এটি মিয়ানমারের নিজস্ব ব্যাপার। আমাদের সাথে এসব ঘটনার কোনো সম্পর্ক নেই।

মন্ত্রী বলেন, বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজার টেকনাফ এলাকায় আমরা বিজিবি সদস্য সংখ্যা বাড়িয়েছি। বিজিবি সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ধরণের অনুপ্রবেশ ঘটলে এর শক্ত জবাব দিতে।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আখতার হোসেন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এবং বিজিটিসিএন্ডসি’র কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান উপস্থিত ছিলেন।

৯৮ তম রিক্রুট ব্যাচে ৪৬ জন নারীসহ মোট ৮৪৯ জন প্রশিক্ষণ সম্পন্ন করে সৈনিক জীবনে যুক্ত হলেন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সর্বশেষ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...