রবিবার, ১ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের দুই ইপিজেডে প্রথম দিনে করোনার টিকা পেল ৩৩’শ শ্রমিক

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশি প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপের কারখানায় করোনার টিকা দেওয়ার মাধ্যমে চট্টগ্রাম ইপিজেডের শ্রমিকদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৮ আগষ্ট) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্বাবধানে টিকাদান কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম ইপিজেড কর্তৃপক্ষ। প্রথমদিনে চট্টগ্রাম ইপিজেড ও কর্ণফুলী ইপিজেডের প্রায় ৩৩০০ শ্রমিককে সিনোফার্মার প্রথম ডোজ টিকা দেওয়া হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, আপাতত শুধু কর্মরত নিজদেশিদের টিকার আওতায় আনা হচ্ছে। বিদেশিদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
চট্টগ্রাম ইপিজেডের মহাব্যবস্থাপক মশিউদ্দিন বিন মেজবাহ বলেন, ‘আমাদের মেডিক্যাল সেন্টারে টিকার নিবন্ধন থাকা শ্রমিকদের টিকা প্রদান করা হবে। এ ছাড়া বড় বড় কারখানাগুলোতে গিয়েও টিকা দেওয়া হবে শ্রমিকদের। প্রথম দিনে চট্টগ্রাম ইপিজেডে ২ হাজার এবং কর্ণফুলী ইপিজেডে ১ হাজার ৩০০ শ্রমিককে করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। রবিবার (২৯ আগষ্ট) কোরিয়ান মালিকানাধীন ইয়াংওয়ানের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদেরও টিকা দেওয়া হয়েছে জানান তিনি।
প্রসঙ্গত, চট্টগ্রাম ইপিজেডে চালু থাকা ১৫১টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানে ১ লাখ ৬০ হাজার এবং কর্ণফুলী ইপিজেডে ৫০টি প্রতিষ্ঠানে ৮০ হাজার শ্রমিক কর্মরত আছেন। খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম ইপিজেড ও কর্ণফুলী ইপিজেডে সর্বমোট ২০১টি প্রতিষ্ঠান রয়েছে। ২০১ প্রতিষ্ঠানে টিকার চাহিদা রয়েছে ২ লাখ ৩৫ হাজার। গতকাল শনিবার পর্যন্ত টিকা পেতে আবেদন করেছেন ৫০ হাজার শ্রমিক। এরমধ্যে ৩ হাজার শ্রমিককে টিকার আওতায় আনা হয়। সিইপিজেডে প্রায় দুই হাজার এবং কর্ণফুলী ইপিজেডে এক হাজার শ্রমিককে টিকা দেয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...