সোমবার, ২৯ জুন ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না : আইনমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি যতই রাজনীতি করুক, দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরবে না।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নৌপরিবহন দিবস উপলক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জনগণ আইনের শাসনে বিশ্বাসী। তারা সর্বোচ্চ আদালতকে সম্মান করে। সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছেন। তাই বিএনপি যতই আন্দোলন করুক, রাজনীতি করুক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফেরার নেই।

খালেদা জিয়ার সাজা বাড়িয়ে যারা রায় দিয়েছেন ভবিষ্যতে তাদের বিচার হবে। খালেদা জিয়ার আইনজীবীদের দেওয়া এমন বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটা আদালত অবমাননা করা হয়েছে, আদালত দেখবেন।

আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, বাংলাদেশে আরও কিছুদিন থাকার পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বুঝতে পারবেন এদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ তামিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...