সোমবার, ২৯ জুন ২০২৬

দুর্গোৎসবে বিদ্যানন্দ’র এক টাকায় নতুন কাপড়

- Advertisement -
Single page 1st Paragraph

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিদ্যানন্দ ফাউন্ডেশন এক টাকায় সুবিধা বঞ্চিত মানুষের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করেছে। পূজার আনন্দকে আরো আনন্দময় করে তুলতে ‘ শারদ আনন্দ উৎসব’ শিরোনামে  বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজন করেছে এক ব্যতিক্রমী কর্মসূচি। যে আয়োজনে সমাজের সুবিধা বঞ্চিত সনাতনীসহ সকল সম্প্রদায়ের মানুষ এক টাকা দিয়ে পছন্দসই নতুন কাপড় কেনার সুযোগ পাচ্ছেন। আবার নতুন কাপড় কিনে যাওয়ার সময় ক্রেতাদের জন্য করা হয়েছে আপ্যায়নেরও ব্যবস্থা।

এই আয়োজনে সহযোগীতা করেছে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ। শারদ আনন্দ উৎসব উপলক্ষে চট্রগ্রাম ও আশেপাশের উপজেলা থেকে ফ্রি বাস সার্ভিস ব্যবস্থা করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

বুধবার (২৮সেপ্টেম্বর) সকালে নগরীর জেএমসেন হলে এই শারদ আনন্দ উৎসব উদ্বোধন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, “বিদ্যানন্দ সবসময় সমাজের বঞ্চিত শ্রেণীর জন্য কাজ করে। পূজা উৎসবে যাতে গরীব মানুষজন অংশ নিতে পারে সেজন্য বিদ্যানন্দ এক টাকার বাজার বসিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। এই আয়োজন ধনী-দরিদ্রের বৈষম্য দূরীকরণে সাহায্য করবে। সিএমপি বিদ্যানন্দের সাথে এই কাজে সহযোগী হিসেবে থাকতে পেরে খুবই গর্বিত।”

বিদ্যানন্দের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন “উৎসবে ধনী দরিদ্রের বৈষম্য দূর করে সম্প্রীতির বন্ধন তৈরী করাই আমাদের লক্ষ্য। উৎসব হতে হয় সবার। আবহমান বাংলার ঐতিহ্যই হচ্ছে “সবাই মিলে উৎসব, সবাই মিলে বাংলাদেশ”।সেজন্য এবার প্রথমবারের মতো সিএমপি ও বিদ্যানন্দ আয়োজন করেছে “সবাই মিলে শারদ আনন্দ”।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন —অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, উপ-পুলিশ কমিশনার(সদর) আব্দুল ওয়ারেশ, উপ-পুলিশ কমিশনার(দক্ষিন) মনিরুজ্জামান, উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক দক্ষিন) নাসির উদ্দিন, মহানগর পুজা উদযাপন পরিষদের সেক্রেটারি বাবু হিল্লোল সেন উজ্জ্বল, বিদ্যানন্দের বোর্ড মেম্বার নাফিজ চৌধুরী, জামাল উদ্দিন সহ মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,গণমাধ্যমকর্মী ও বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীবৃন্দ।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...