সোমবার, ২৯ জুন ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

- Advertisement -
Single page 1st Paragraph

দাউদকান্দি গৌরীপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংস্কার চলমান থাকায় এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে এ যানজট শুরু হয়।

জানা যায়, উপজেলার গৌরীপুর বাজার সংলগ্ন এলাকায় মহাসড়কের সংস্কার কাজ চলছে। সংস্কার কাজ ২৪ ঘণ্টা চলমান থাকায় ঢাকামুখী লেনে গাড়ি চলাচল করতে পারছে। ফলে গাড়ির চাপ সৃষ্টি হলে মাধাইয়া এলাকা থেকে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত থেমে থেমে যানজট দেখা দিচ্ছে। এতে চালক ও যাত্রীদের ভোগান্তি পোহাতে দেখা গেছে।

সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, কংক্রিটের ঢালাই রাস্তাটিতে অবশ্যই ভালভাবে কিউরিং করতে হয় বিধায় সময় লাগছে। সম্পূর্ণরূপে কাজ শেষ হতে আরও ১৫/২০ দিন লেগে যেতে পারে। জনস্বার্থে অতিদ্রুত কাজ করা হচ্ছে এবং ৪০ ভাগ কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। তিনি বলেন, ১৩ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে এই কাজসহ রাস্তাটির প্রশস্তকরণ করা হবে।

হাইওয়ে পুলিশের ওসি জাহাঙ্গীর আলম বলেন, সংস্কার কাজের জন্য সড়কের এক অংশ বন্ধ থাকায় যানবাহনের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। কোন কোন সময় যানবাহনের চাপ অতিমাত্রায় বেড়ে গেলে যানজট সৃষ্টি হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...