আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইইউসি) ক্যাম্পাসে বর্ণিল আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বাদ জোহর আইআইইউসির কুমিরা ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যও দীর্ঘায়ু কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে কোরআন তেলওয়াত করেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের লেকচারার শোয়াইব মক্কী।
পরবর্তীতে আইআইইউসির কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, ‘আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যার পিতা জাতির জনক বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষ ও দূরদর্শী নেত্রী। তাঁকে সম্মান করে আমরা নিজেরাই সম্মানিত বোধ করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুবই আল্লাহওয়ালা একজন মানুষ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে আমরা তাঁর পিতার মতই মানবিক গুণাবলী দেখতে পাই। নেতৃত্বের যোগ্যতায় সমগ্র বিশ্বে আজ তিনি সমাদৃত।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সার্বিক নির্দেশনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির পরিচালনায় আইআইইউসি আজ সারাদেশে দৃষ্টান্ত স্তাপন করেছে।’
আইআইইউসির মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টের সদস্য এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. আকতার সাঈদ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ডিপার্টমেন্টের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ছরওয়ার আলম।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার।
আলোচনা সভার শেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. শাকের আলম শওক। আলোচনা সভা সঞ্চালনা করেন বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের প্রফেসর ও পরিবহন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মাহি উদ্দিন।
পরে কেক কাটার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত হয়।
ইউডি

