সোমবার, ২৯ জুন ২০২৬

শেখ হাসিনার ৭৬তম জন্মদিন

বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আলোচনা সভা ও র‌্যালি

- Advertisement -
Single page 1st Paragraph

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগ আওতাধীন বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে আজ বুধবার ২৮ সেপ্টেম্বর বিকালে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বে ইমার্জিন টাইগার হিসেবে পরিচিতি পেয়েছে। আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক দেশ গড়ে তোলার প্রত্যয়ে নেত্রীর একের পর এক পরিকল্পনা প্রণয়ন ও সাফল্যের সাথে বাস্তবায়ন সারা বিশ্বে প্রশংসনীয় হয়েছে। দেশে বিদেশে তিনি এখন আলোচিত একজন রাজনীতিক। তাঁর অধ্যবসায়ী মনোভাব এবং পরিশ্রমী উদ্যোগের ফলে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে অনন্য অবস্থানে রয়েছে। মানুষের মনে এখন উন্নয়ন স্পৃহা, প্রযুক্তির প্রভাব প্রতিটি ঘরে ঘরে।

সভায় বিশেষ অতিথি হিসেবে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফর আলী বলেন, রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শীতা,বিচক্ষণতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব দরবারে অন্যতম একজন নেতা। বাংলাদেশের রাজনীতি যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে শেখ হাসিনার সাহসের কারণেই আজ তিনি আন্তর্জাতিক রাজনীতিকে পরিণত হয়েছেন।

বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহবায়ক মো. এয়াকুবের সভাপতিত্বে ও সদস্য সচিব মিরন হোসেন মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নুরুল আমিন মিয়া, ইউনিট আওয়ামী লীগ নেতা জসিম হাজারী, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের নেতা মো. আলমগীর, বখতেয়ার, সৈয়দ মো. জাহাঙ্গীর, শাহ আলম ভুঁইয়া, আবু বক্কর, মানিক মিয়া, রেদওয়ান আহমেদ দুলাল, হারুণুর রশিদ রণি, ইয়াসির আরাফাত, জসিম উদ্দিন, নাসিরুদ্দিন পলাশ, লোকমান হাকিম, তারেক হায়দার, নাজমুল হোসেন, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, মিজানুর রহমান, মো. ইকবাল, রবিউল হোসেন জাহাঙ্গীর, ইয়ার আলী হাওলাদার, মহিলা শ্রমিক লীগ সভাপতি নাসরিন আকতার, আনোয়ারা বেগম, নাসিমা আকতার, সোনিয়া আকতার প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের হাজার হাজার নেতাকর্মী আনন্দ র‌্যালি বের করে। র‌্যালিটি মিউনিসিপাল মডেল হাই স্কুল প্রাঙ্গন থেকে নিউমার্কেট,কোতোয়ালি মোড় হয়ে লালদিঘী মাঠে এসে শেষ হয়।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...