সোমবার, ১৫ জুন ২০২৬

বেবি বাম্প নিয়ে মুখ খুললেন বুবলী

- Advertisement -
Single page 1st Paragraph

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেবি বাম্পের ছবি নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘চাদর’ সিনেমার শুটিং স্পটে বিষয়টি নিয়ে মুখ খুলেন এ তারকা।

তিনি বলেন, ‘আমি কিছুদিন সময় চাই। তবে এটুকু বলব, আমি মুসলিম, আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে…। আজ যেহেতু অন্য একটি সিনেমার শুটিংয়ে আছি, তাই তাদের বিরক্ত করতে চাচ্ছি না। যেহেতু বিষয়টা সেনসিটিভ, আমি কয়েকদিনের মধ্যে সব কিছু আপনাদের জানাবো!’

ঢাকাই সিনেমার নায়িকা শবনম ইয়াসমিন বুবলী মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেছেন। যেখানে নায়িকার বেবি বাম্প দেখা গেছে। সেই ছবি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, ছবিতে দেখা যাচ্ছে নায়িকার বেবি বাম্প, মা হয়েছেন বুবলী?সেই প্রশ্নের উত্তর বুবলীর মুখ থেকে সরাসরি না পাওয়া গেলেও নায়িকার ছবির ক্যাপশন ছিল রহস্যে ঘেরা। সেখানে এই অভিনেত্রী লেখেন, ‘মি উইথ মাই লাইফ’।

এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি। তার ওপরে হ্যাশট্যাগে লেখা ‘থ্রোব্যাক আমেরিকা’।মঙ্গলবার বুবলীর প্রকাশিত ছবি আর আগের জবাবের মিল পাওয়া যাচ্ছে। বুবলী এমন দিনে এই ছবি প্রকাশ করলেন যেদিন শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে জয়ের জন্মদিন। ফলে নেটিজেনরা সহজেই হিসাব মেলাচ্ছেন।

বুবলীর ভক্তরা প্রিয় তারকার এমন খুশির সংবাদে ফেসবুকে শুভকামনা জানাচ্ছেনও। কেউ কেউ বুবলীর সন্তানের ছবি দেখার আগ্রহ প্রকাশ করেছেন।শাকিব খানের সঙ্গে ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময় ঢালিউড উত্তাল ছিল বুবলী মা হতে যাচ্ছেন এমন গুঞ্জনে।

চিত্রনায়িকা বুবলী ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে হঠাৎ ‘উধাও’ হয়েছিলেন। সে সময় গুঞ্জন উঠেছিল মা হয়েছেন এই অভিনেত্রী। সেই গুঞ্জন অস্বীকার করে ২০২১ সালের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন বুবলী।তিনি জানিয়েছিলেন, এতদিন যুক্তরাষ্ট্রে ছিলেন, নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে ফিল্ম নিয়ে পড়াশোনা করছিলেন।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...