শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

হঠাৎ অসুস্থ দীপিকা, মাঝরাতে হাসপাতালে ভর্তি

- Advertisement -
Single page 1st Paragraph

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। জানা গেছে, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং অনেকগুলো মেডিক্যাল পরীক্ষা করতে হয়েছে।

সোমবার (২৬ সেপ্টম্বর) বিকেলে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা যায়, রাতেই হাসপাতালে দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা হয় দীপিকার। পরে চিকিৎসকদের একটি বিশেষ দল তাকে দেখে। আপাতত ওই চিকিৎসক দলের পর্যবেক্ষণেই হাসপাতালেই ভর্তি রয়েছেন অভিনেত্রী। যদিও দীপিকার পরিবারের পক্ষ থেকে অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার হঠাৎই প্রবল শারীরিক অস্বস্তি বোধ করতে শুরু করেন অভিনেত্রী। সঙ্গে ছিল অতিরিক্ত দুর্বলতা এবং ক্লান্তিবোধ। তবে তিনি বাড়িতেই ছিলেন কি না তা জানা যায়নি। রাতে অসুস্থ অভিনেত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে জানান, অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

উল্লেখ্য, এর কয়েক মাস আগেই জুনে আরও একবার অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। সে বারও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’র শ্যুটিং চলাকালীন আচমকাই হৃদস্পন্দন মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিল দীপিকার। হায়দরাবাদেরই কামিনেনি হাসপাতালে সেই সময় চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রী।

এই বিভাগের সব খবর

ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর আজ

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ শনিবার (২৫ এপ্রিল) শুরু হতে যাচ্ছে জব্বারের বলীখেলার ১১৭তম আসর। দেশের বিভিন্ন এলাকার ১২০ জন বলী নামবেন এবারের প্রতিযোগিতায়।...

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং আমাদের নেতা তারেক...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অসাম্প্রদায়িক কথাটা বিশ্বাস করি না। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান-কারো বেশি নয়, কারো...

সর্বশেষ

ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর আজ

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ শনিবার (২৫ এপ্রিল) শুরু...

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...