মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

শাকিরার বিচার শুরুর নির্দেশ

- Advertisement -
Single page 1st Paragraph

কর ফাঁকির অভিযোগে কলম্বিয়ান পপ তারকা শাকিরার বিচারের অনুমোদন দিয়েছে স্পেনের একটি আদালত। পপসম্রাজ্ঞী শাকিরার বিরুদ্ধে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ১ কোটি ৪৫ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ এনেছেন স্প্যানিশ প্রসিকিউটররা। কর ফাঁকির জন্য দোষী প্রমাণিত হলে শাকিরার আট বছরের কারাদণ্ড এবং বিপুল অঙ্কের জরিমানা চাইছেন প্রসিকিউটররা।

এ অবস্থায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই পপ তারকা। শাকিরা বলেন, কর ফাঁকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে অকারণে ফাঁসানো হয়েছে। এবার নীতিগতভাবে মামলায় লড়বেন তিনি। তার মতে, কর দেয়ার মতো উপযুক্ত সময় তিনি দেশে কাটাননি।

তিনি বলেন, বিশ্বজুড়ে আমার পেশাদার প্রতিশ্রুতি পূরণে ব্যস্ত ছিলাম। স্প্যানিশ সরকার আমার কাছে এক পয়সাও পায় না। ৪৫ বছর বয়সী শাকিরা বিচার এড়াতে কর্তৃপক্ষের সাথে চুক্তির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তিনি। তার পাবলিক রিলেশন ফার্ম বলছে, তিনি ইতোমধ্যে তার সমস্ত পাওনা এবং অতিরিক্ত ৩০ লাখ ইউরো সুদ পরিশোধ করেছেন।

বার্সেলোনার কাছে এসপ্লুগেস ডি লব্রেগাত শহরের আদালত বলছে শাকিরাকে কর জালিয়াতির ছয়টি অভিযোগের মুখোমুখি হতে হবে। বিচার শুরুর তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। ২০১২ থেকে ২০১৪- তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি সময় স্পেনে থেকেছেন। বার্সেলোনার প্রসিকিউটররা বলছেন, এ কারণে তার স্পেনে কর দেওয়া ছিল।

শাকিরার পুরো নাম শাকিরা ইসাবেল মেবারাক রিপোল। ফুটবলার জেরার্ড পিকের সাথে সম্পর্কে জড়ানোর পর লম্বা একটা সময় তিনি স্পেনে কাটিয়েছেন। এই যুগলের দুটি সন্তান রয়েছে। শাকিরা ও পিকে কিছুদিন আগে তাদের ১১ বছরের সম্পর্কে ইতি টেনেছেন।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি এই নতুন রেকর্ড গড়েছেন। ডালাসে ম্যচের ৩৮ মিনিটে গোল...

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ (আইএমও: ৯৭৯৩৮২০) সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম...

সর্বশেষ

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং...

প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে...

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২...

ইরানের ওপর তেল নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স...