রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় পৃথক অভিযান চালিয়ে মাদক সহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি ও পুলিশ

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায় তাঁদের কাছে খবর ছিলো আদমজী ইপিজেড এলাকায় বিক্রির উদ্দেশ্যে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে।

মাদক সহ ঐ ব্যবসায়ীকে ধরতে সিদ্ধিরগন্জ থানার উপ-পরিদর্শক তৌহিদুজ্জামান,আবদুর রহিম ও শংকর দাসের সমন্বয়ে একটি দল গত ২৬শে সেপ্টেম্বর দিবাগত রাতে আদমজী ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে ইপিজেডের মেইন গেইটের সামনের রাস্তায় একজনকে সন্দেহ হলে পুলিশ তাঁর কাছে এগিয়ে গেলে সে দৌড়ে পালানোর চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় পালাতে ব্যর্থ হয়।পুলিশ তাঁকে ধরে তল্লাশি চালিয়ে তাঁর হাতে থাকা একটি পলিব্যাগে কাগজে মোড়ানো অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার ও তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ কামাল হোসেন (৪৫) বলে জানা যায়। সে এই থানা এলাকার গোদনাইল ক্যানেলপাড় এলাকার মৃত সোলায়মান মিজির ছেলে।

এ প্রসঙ্গে সিদ্ধিরগন্জ থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান মানিক বলেন,গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে জেলা গোয়ন্দা (ডিবি) পুলিশ গতকাল ২৬শে সেপ্টেম্বর রাতে দুইবার একই এলাকায় অভিযান চালিয়ে মোট ১৫৫ পিস ইয়াবা সহ তিনজনকে আটক করেছে।ডিবি সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের ইয়াবা সহ আটক করা হয়।আটককৃতরা হলেন,ফতুল্লা থানা এলাকার পশ্চিম ধর্মগন্জের মনু পাকের বাড়ীর ভাড়াটিয়া, মৃত মন্জু বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস
(৪০),একই এলাকার মৃত জুলহাস মাদবরের ছেলে নূরে আলম (৪৫) ও পারভেজ আলমের ছেলে হৃদয়(৩০)।

জানা যায়, সোমবার রাত সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আতিকুর ও কামরুজ্জামানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল প্রথমে পশ্চিম ধর্মগঞ্জস্থ ভাই ভাই নামক চায়ের দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে সুজন বিশ্বাস কে গ্রেপ্তার করে। এসময় তার নিকট থেকে ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে রাত আটটার দিকে একই এলাকায় পৃথক অপর এক অভিযানে ৮০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ নুরে আলম ও হৃদয় কে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। আজ তাঁদের আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান ডিবি সূত্র।

ইমা

এই বিভাগের সব খবর

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড) দুই দশকের পথচলা পূর্ণ করেছে। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

সর্বশেষ

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...