খাবারে অননুমোদিত রঙ ও অস্বাস্থ্যকর কেমিক্যাল মেশানোয় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের জামান’স রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে আগ্রাবাদের এক্সেস রোডে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তররের সহকারী পরিচালক নাসরিন আক্তার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগ্রাবাদ এক্সেস রোডে অবস্থিত জামান’স রেস্টুরেন্টকে খাদ্য দ্রব্যে অননুমোদিত রঙ, কেমিক্যাল মেশানোয় এবং নোংরা, অপরিস্কার পরিবেশে খোলা খাবার ডাস্টবিনের পাশে সংরক্ষণের দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় একই এলাকায় অভিযান চালিয়ে জননী ডিপার্টমেন্টাল স্টোরকে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও অননুমোদিত কসমেটিকস বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ২০ হাজার টাকা, মোড়কীকরণ বিধিমালা না মানায় ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে বনফুল ও ফার্মভিলেকে যথাক্রমে ৫ হাজার, ৪ হাজার টাকা এবং ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে সর্তক করা হয়।
ইউডি

